Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

আবারও ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত তাহসান

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৯:২৬
আবারও ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত তাহসান

সংগৃহীত ছবি

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি নবায়ন করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ২০২১ সালে প্রথমবার সংস্থাটির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছিলেন তিনি।

ইউএনএইচসিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাহসান জানিয়েছেন, ‘রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় ও নিরাপত্তার খোঁজে আসার পর কেটে গেছে ৯ বছর। টেকসই সমাধান না আসা পর্যন্ত তাদের এই দুর্দশার প্রতি সহানুভূতিশীল থাকা প্রয়োজন আমাদের।’

‘আমি এমন সব পরিবারের সঙ্গে কথা বলেছি, যারা অকল্পনীয় ক্ষতি ও কষ্টের শিকার। তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি আমাকে অনুপ্রেরণা দেয়। সবার কাছে তুলে ধরতে চাই তাদের গল্পগুলো,’ যোগ করেন তিনি।

তাহসান আগেও জাতিসংঘের এ সংস্থার হয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততার কাজে সহায়তা করেছেন। শরণার্থীদের দুর্দশা, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং অধিকার রক্ষায় সচেতনতা বাড়াতে ও ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করছেন তিনি।

আরও পড়ুন

হলিউডে চার লাখ ডলার, ইতিহাস গড়ল ‘বনলতা এক্সপ্রেস’

২১ এপ্রিল ২০২৬

তাহসানকে নিয়ে ইতিবাচক মনোভাব ইউএনএইচসিআরের রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেনের। ‘তাহসান দীর্ঘদিন ধরে শরণার্থীদের পক্ষে একজন নিবেদিত কণ্ঠস্বর। তার সম্পৃক্ততা এমন এক সহানুভূতি ও দায়িত্ববোধের প্রতিফলন, যা এই সময়ে আমাদের সবার প্রয়োজন। তার চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমরা গর্বিত। শরণার্থীদের সুরক্ষা ও আশার প্রসারে তার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করি। ১০ লাখের বেশি শরণার্থীকে উদারভাবে আশ্রয় দেওয়া এই দেশে এমন একটি কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

গত কয়েক বছরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করেছেন তাহসান। পরিদর্শন করেছেন শরণার্থী ক্যাম্পগুলো। যুক্ত হয়েছেন শরণার্থী সম্প্রদায়ের সঙ্গে। বিশ্ব শরণার্থী দিবসে বৈশ্বিক সচেতনতামূলক কর্মসূচিতেও ছিল তার অংশগ্রহণ।

বাংলাদেশে বর্তমানে আশ্রয় নিয়েছে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী। তাদের বেশিরভাগ বসবাস করছে কক্সবাজার জেলার ৩৩টি ঘনবসতিপূর্ণ ক্যাম্পে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী ক্যাম্প।

অনেক রোহিঙ্গা প্রায় ৯ বছর ধরে আছেন ক্যাম্পগুলোতে। এখানে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, জীবিকা ও দীর্ঘমেয়াদি সুযোগের প্রবেশাধিকার সীমিত।

তাহসানশুভেচ্ছাদূতইউএনএইচসিআর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট