Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

আলোচিত-বিতর্কিত সময়

স্বর্ণা রায়
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৩
আলোচিত-বিতর্কিত সময়

সময় রায়না। ছবি: ইনস্টাগ্রাম

ভারতের আলোচিত, সমালোচিত, বিতর্কিত এবং প্রশংসিত এক নাম ‘সময় রায়না’। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখে পড়ে তার স্ট্যান্ডআপ কমেডি শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর বিভিন্ন ভাইরাল মুহূর্ত। ২০২৪ সালে ইউটিউবে এর প্রথম মৌসুম প্রচার শুরু হওয়ার পর রাতারাতি জনপ্রিয়তার পান তিনি।

স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে যাত্রা শুরু করলেও তার পরিচিতি আজ শুধু মঞ্চে সীমাবদ্ধ নয়। ইউটিউব, দাবা স্ট্রিমিং, বিতর্ক, আদালত, দীর্ঘ নীরবতা— সব মিলিয়ে সময় রায়নার ক্যারিয়ারে রয়েছে একের পর এক নাটকীয় বাঁক। এর মধ্যে সবচেয়ে আলোচিত অধ্যায়ের নাম ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’।

ভারতের জম্মু ও কাশ্মীরে জন্ম নেওয়া সময় রায়না মাত্র ১৬ বছর বয়সে ইউটিউবে কমেডি ভিডিও প্রকাশ শুরু করেন। পরে মহারাষ্ট্রের পুনেতে প্রিন্ট ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলেও পড়াশোনার চেয়ে কমেডির মঞ্চ তাকে বেশি টানত। ২০১৭ সালের আগস্টে প্রথম ওপেন মাইক শো করার পর পুনের বিভিন্ন কমেডি ক্লাবে নিয়মিত পারফর্ম করতে থাকেন।

সহকর্মী কমেডিয়ান আকাশ গুপ্তর পরামর্শে তিনি অংশ নেন কমেডি প্রতিযোগিতা ‘কমিকস্তান’-এর দ্বিতীয় মৌসুমে। এতে আকাশ গুপ্তর সঙ্গে যৌথভাবে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে পরিচিতি পান। এরপর আর পেছনে তাকাতে হয়নি।

করোনাকালে স্ট্যান্ডআপ শো বন্ধ হয়ে গেলে সময় রায়না নিজের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেন। ইউটিউবে দাবা (চেস) স্ট্রিমিং শুরু করে অল্প সময়েই দর্শকের দৃষ্টি কাড়েন। বিশ্বের সেরা দাবাড়ুদের সঙ্গে তার লাইভ স্ট্রিমগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। অতিথি হিসেবে অংশ নেন বিশ্বনাথন আনন্দ, বিদিত গুজরাথির মতো কিংবদন্তি।

তবে সময় রায়নাকে ঘরে ঘরে পৌঁছে দেয় তার স্ট্যান্ডআপ কমেডি শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’। ২০২৪ সালে ইউটিউবে প্রথম মৌসুম প্রচারের পর খুব অল্প সময়েই এটি ভারতের অন্যতম আলোচিত ডিজিটাল বিনোদনমূলক অনুষ্ঠানে পরিণত হয়।

প্রচলিত রিয়েলিটি শোর গৎবাঁধা কাঠামো ভেঙেই তৈরি হয়েছিল ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’। এতে প্রতিযোগীরা শুধু নিজেদের প্রতিভা প্রদর্শন করতেন না; বরং বিচারকদের সঙ্গে তাৎক্ষণিক রসিকতা, খুনসুটি ও বাক্যালাপ হয়ে উঠত গুরুত্বপূর্ণ অংশ। তবে অনুষ্ঠানটির সবচেয়ে ব্যতিক্রম দিক ছিল এর বিচার পদ্ধতি। মঞ্চে পারফর্ম করার আগে প্রত্যেক প্রতিযোগীকে অনুমান করে একটি কাগজে লিখতে হতো, নিজের পরিবেশনার জন্য বিচারকদের কাছ থেকে ১০-এর মধ্যে গড়ে কত নম্বর পেতে পারেন। এরপর পারফরম্যান্স শেষে বিচারকদের দেওয়া গড় নম্বরের সঙ্গে প্রতিযোগীর লেখা নম্বরটি হুবহু মিলে গেলে তিনিই হতেন সেই পর্বের বিজয়ী। প্রতিটি নতুন পর্ব প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ত অসংখ্য মিম, রিল ও ভাইরাল ক্লিপ।

কিন্তু জনপ্রিয়তার শিখরেই আসে সবচেয়ে বড় ধাক্কা।

২০২৫ সালের শুরুতে কমেডি শোটির এক পর্বে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ভারতীয় পডকাস্টার ও কনটেন্ট ক্রিয়েটর রণবীর আল্লাহবাদিয়ার একটি মন্তব্য ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি ছাড়িয়ে আইনি পর্যায়ে পৌঁছে যায়।

সময় রায়না, রণবীর আল্লাহবাদিয়াসহ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়।

অনেকেই মনে করেছিলেন, ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর গল্প হয়তো এখানেই শেষ। কিন্তু প্রায় এক বছরের নীরবতা ভেঙে সবাইকে চমকে দিয়ে ফিরেছেন সময় রায়না। চলতি বছর ইউটিউবে তিনি প্রকাশ করেন প্রায় ১ ঘণ্টা ২১ মিনিট দৈর্ঘ্যের স্ট্যান্ডআপ স্পেশাল শো ‘স্টিল অ্যালাইভ’।

এতে তিনি দর্শকের উদ্দেশে ঘোষণা দেন ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুমের। তিনি জানান, এবারের দ্বিতীয় মৌসুম একযোগে মুক্তি পাবে নেটফ্লিক্স ও ইউটিউবে।

ভারতসময় রায়নাসামাজিক যোগাযোগমাধ্যমস্ট্যান্ডআপ কমেডিয়ান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    advertiseadvertise