Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

সাক্ষাৎকার

নিজের মুখোশ খুলে ফেলতে চেয়েছি

জনি হক
জনি হক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৩
নিজের মুখোশ খুলে ফেলতে চেয়েছি

রিজ আহমেদ

আমাজন প্রাইম ভিডিওতে মুক্তিপ্রাপ্ত ‘দ্য বেইট’ সিরিজের জন্য ৭৮তম এমি অ্যাওয়ার্ডসে সেরা প্রধান অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন রিজ আহমেদ। ৪৩ বছর বয়সী এই তারকার সঙ্গে জুমে কথা বলেছেন জনি হক

আপনার সঙ্গে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছে। কেমন আছেন?

রিজ আহমেদ: হ্যালো, বন্ধু। ভালো আছি।

‘দ্য বেইট’ সিরিজটি এককথায় অসাধারণ। শাহ জাহান লতিফ চরিত্রে আপনার অভিনয় আমার ভীষণ ভালো লেগেছে। একটি দৃশ্যের প্রসঙ্গ ধরে জানতে চাই, বাস্তবে কেউ কি বলেছে আপনার চেহারাটা দেব প্যাটেলের সঙ্গে খুব মিলে যায়?

রিজ আহমেদ: হ্যাঁ। সম্প্রতি লন্ডনে একটি ট্যাক্সিতে এমন ঘটনা ঘটেছিল। এক ব্যক্তি এসে বললেন, তিনি আমার কাজ খুব ভালোবাসেন। স্বাভাবিকভাবে তখন আমার খুব ভালো লাগছিল। এরপর তিনি জানান, ‘লায়ন’, ‘মাঙ্কি ম্যান’ আর ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এ আমার কাজ তার খুব ভালো লেগেছে! তাকে শুধু বললাম— ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমিও এসব সিনেমা নিয়ে খুব গর্বিত! অথচ এগুলোতে অভিনয় করেছে দেব প্যাটেল। ব্যক্তিগতভাবে আমি নিজেও দেব প্যাটেলের ভক্ত।

আপনারা কি একই এলাকার মানুষ?

রিজ আহমেদ: দেব প্যাটেল উত্তর-পশ্চিম লন্ডনের যে এলাকায় বেড়ে উঠেছে, আমিও ঠিক সেখানকার ছেলে। জে শন (ব্রিটিশ গায়ক), জে শেঠি (ব্রিটিশ কথাসাহিত্যিক); তারাও সেখানকার। তাই এই সিরিজের মাধ্যমে আমি নানাভাবে লন্ডনের ওই অংশের প্রতি এক ধরনের প্রেমপত্র লিখতে চেয়েছি।

দেব প্যাটেল কি ‘দ্য বেইট’ দেখার সুযোগ পেয়েছেন বলে জানেন?

রিজ আহমেদ: না, সেটা জানি না। তবে আমি চাই, সে যেন অবশ্যই দেখে।

সিরিজের মূল বিষয়বস্তু হলো পরিচয়বোধ এবং একটি প্রতিযোগিতামূলক শিল্পে নিজের আত্মমর্যাদা ধরে রাখার সংগ্রাম। একজন পাকিস্তানি অভিবাসী হিসেবে বাস্তব জীবনেও কি আপনি একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন?

রিজ আহমেদ: শুধু পরিচয়ের কারণে কোনো চরিত্রে সুযোগ না মিললে বিষয়টিকে ব্যক্তিগতভাবে না নেওয়া সত্যিই কঠিন। অবশ্য বাস্তবে আমার সঙ্গে কখনো এমন হয়নি। কারণ আমি মানুষটা লম্বা আর ভারসাম্য রক্ষার জন্য চেয়ার নিচু করে নিই! সত্যিই মনে করি, এই সিরিজ একজন অভিনেতার কোনো চরিত্র পাওয়ার গল্প নয়। একজন মানুষ হিসেবে বেঁচে থাকার অনুভূতিই এর বিষয়বস্তু। আমরা অনেকেই নিজেদের আত্মমর্যাদার চাবি অন্যের হাতে তুলে দিই। সেটি খুব বিপজ্জনক। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটি না করা। আমার জন্য সেই মানসিকতার বাইরে বেরিয়ে আসার একটা উপায় ছিল এই সিরিজ নির্মাণ। শাহ লতিফ চরিত্রের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে নিজেকে অসম্পূর্ণ, অগোছালো, দুর্বল এবং মানবিকভাবে তুলে ধরতে চেয়েছি। নিজের মুখোশ খুলে ফেলতে চেয়েছি। সত্যি বলতে, পুরো প্রক্রিয়া আমার জন্য এক ধরনের মানসিক চিকিৎসার মতো ছিল। ভাবলাম, থেরাপিতে যাওয়ার চেয়ে একটা টিভি সিরিজ বানানোই বরং বেশি মজার। তাই সেটাই করেছি।

‘দ্য বেইট’ সিরিজে খুব সুন্দরভাবে আপনার শিকড় উঠে এসেছে। বিশেষ করে পাকিস্তানি গায়িকা নাহিদ আখতারের গান ব্যবহারের পেছনে কী অনুপ্রেরণা ছিল? তার সঙ্গে কি কখনো যোগাযোগ হয়েছে?

রিজ আহমেদ: না, তার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ হয়নি। তবে তার গানগুলো জানি। সত্যি বলতে, এ সিরিজে ব্যবহৃত গানগুলোর অধিকাংশ শিল্পীর সঙ্গেই আমার যোগাযোগ নেই। কিন্তু তাদের সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। হারানো দিনের গান-বাজনাকে আলাদাভাবে সম্মান করি। এ সিরিজের মাধ্যমে সেগুলো নতুনভাবে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি।

সিরিজে ব্যবহৃত গানগুলো কি আলাদাভাবে বের করেছেন?

রিজ আহমেদ: বলিউড ও ললিউডের পুরনো ধ্রুপদি অনেক গান নিয়ে নতুন একটি সাউন্ডট্র্যাক তৈরি হয়েছে। ‘বেইট’-এর একটি মিউজিক অ্যালবাম বের হয়েছে। সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান র‍্যাপার আনিক খান, ভারতীয় র‍্যাপার কৃষ্ণা, লন্ডনের র‍্যাপার এ জে ট্রেসি, উর্দু গায়িকা আরুজ আফতাব আছেন। অর্থাৎ দক্ষিণ এশিয়ার যেসব সংগীতশিল্পীকে আমাদের কাছে অসাধারণ মনে হয়েছে, তাদের নিয়ে আমরা টিভি সিরিজটির জন্য একটি নতুন অ্যালবাম তৈরি করেছি। এটি এখন স্পটিফাই ও অ্যাপল মিউজিকে পাওয়া যাচ্ছে। অ্যালবামের নাম ‘বেইট মিউজিক ফ্রম দ্য টিভি শো’।

বাস্তবে যদি সুযোগ পান, জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতে চাইবেন?

রিজ আহমেদ: অবশ্যই! আমি ১০০ ভাগ প্রস্তুত। এখনই চলুন শুরু করি!

সাক্ষাৎকার দেওয়ায় আপনাকে অনেক ধন্যবাদ।

রিজ আহমেদ: জনি, আপনার জন্য অনেক ভালোবাসা। ধন্যবাদ। বিদায়।

রিজ আহমেদকে নিয়ে দুছত্র

ব্রিটিশ অভিনেতা, র‍্যাপার, চিত্রনাট্যকার ও প্রযোজক রিজ আহমেদ ভোজপুরি মুহাজির বংশোদ্ভূত এক ব্রিটিশ-পাকিস্তানি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা সত্তর দশকে পাকিস্তানের করাচি থেকে ইংল্যান্ডে পাড়ি জমান। রিজ আহমেদ ভারতের ঐতিহাসিক ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ সুলাইমানের বংশধর, যিনি এলাহাবাদ হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন। সুপারহিরো চলচ্চিত্র ‘ভেনম’ (২০১৮)-এ কার্লটন ড্রেক চরিত্রে অভিনয় করেছেন রিজ আহমেদ। ‘সাউন্ড অব মেটাল’ (২০১৯)-এ শ্রবণশক্তি হারিয়ে ফেলা এক ড্রামারের চরিত্রের জন্য অস্কারে সেরা অভিনেতা বিভাগে মনোনীত হন তিনি। তার দ্বিতীয় একক স্টুডিও অ্যালবাম ‘দ্য লং গুডবাই’ একই নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে প্রকাশ পায়। সেই সিনেমার জন্য সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অস্কার জিতেছেন তিনি।


আমাজন প্রাইমদ্য বেইটএমি অ্যাওয়ার্ডসসেরা প্রধান অভিনেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা