আমাজন প্রাইম ভিডিওতে মুক্তিপ্রাপ্ত ‘দ্য বেইট’ সিরিজের জন্য ৭৮তম এমি অ্যাওয়ার্ডসে সেরা প্রধান অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন রিজ আহমেদ। ৪৩ বছর বয়সী এই তারকার সঙ্গে জুমে কথা বলেছেন জনি হকআপনার সঙ্গে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগছে। কেমন আছেন?রিজ আহমেদ: হ্যালো, বন্ধু। ভালো আছি।‘দ্য বেইট’ সিরিজটি এককথায় অসাধারণ। শাহ জাহান লতিফ চরিত্রে আপনার অভিনয় আমার ভীষণ ভালো লেগেছে। একটি দৃশ্যের প্রসঙ্গ ধরে জানতে চাই, বাস্তবে কেউ কি বলেছে আপনার চেহারাটা দেব প্যাটেলের সঙ্গে খুব মিলে যায়?রিজ আহমেদ: হ্যাঁ। সম্প্রতি...