Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

এমির মঞ্চে ভৌতিক গল্পের জয়জয়কার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯
এমির মঞ্চে ভৌতিক গল্পের জয়জয়কার

পুরস্কার নিচ্ছে ‘দ্য পিট’ টিম - রয়টার্স

টেলিভিশন জগতে অন্যতম আলোচিত ও মর্যাদাপূর্ণ আয়োজন এমি অ্যাওয়ার্ডস। তারকাদের ঝলমলে উপস্থিতি, বহুল প্রতীক্ষিত পুরস্কার আর নতুন ইতিহাসের হাতছানিতে গত সোমবার রাতে আবারও জমে উঠেছিল এটি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত ‘৭৮তম এমি অ্যাওয়ার্ডস ২০২৬’ সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনেত্রী মারিস্কা হারগিত।

এবার সবচেয়ে বড় চমক দেখিয়েছে অ্যাপল টিভি প্লাসের নতুন হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’। প্রাইমটাইম ও ক্রিয়েটিভ আর্টস— দুই আয়োজন মিলিয়ে ১৯টি মনোনয়নের বিপরীতে সিরিজটি ঘরে তুলেছে ১৪টি পুরস্কার। এর মধ্যে রয়েছে সেরা কমেডি সিরিজের স্বীকৃতিও। অন্যদিকে সাতটি করে পুরস্কার জিতেছে এইচবিওর মেডিকেল ড্রামা ‘দ্য পিট’ এবং সীমিত দৈর্ঘ্যের সিরিজ ‘ডিটিএফ সেন্ট লুইস’।

জোড়া পুরস্কার জিতে আলো ছড়িয়েছেন ম্যাথিউ রাইস। ‘উইডোজ বে’র জন্য সেরা কমেডি অভিনেতার পুরস্কারের পাশাপাশি সীমিত দৈর্ঘ্যের সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’র জন্যও পেয়েছেন সেরা অভিনেতার স্বীকৃতি।

 প্রধান বিজয়ীরা

এমির এ আসরে সেরা ড্রামা সিরিজের পুরস্কার পেয়েছে ‘দ্য পিট’, সেরা কমেডি সিরিজ ‘উইডোজ বে’ এবং সেরা লিমিটেড সিরিজ ‘ডিটিএফ সেন্ট লুইস’। ড্রামা সিরিজে সেরা অভিনেতা নোয়া ওয়াইলি (দ্য পিট), সেরা অভিনেত্রী রিয়া সিহর্ন (প্লুরিবাস)। কমেডি বিভাগে সেরা অভিনেতা ম্যাথিউ রাইস (উইডোজ বে) এবং সেরা অভিনেত্রী জিন স্মার্ট (হ্যাকস)। লিমিটেড সিরিজে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন ম্যাথিউ রাইস (দ্য বিস্ট ইন মি) এবং সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে স্যালি ফিল্ডের হাতে (রিমার্কেবলি ব্রাইট ক্রিচার্স)। এ ছাড়া সেরা ভ্যারাইটি সিরিজের পুরস্কার পেয়েছে ‘দ্য লেট শো উইথ স্টিফেন’।

আরও পড়ুন

মুক্তির পথে ‘কিং’, জানা গেল তারিখ

১৬ সেপ্টেম্বর ২০২৬


প্রথম এশীয় পরিচালক হিসেবে ইতিহাস হিরো মুরাইয়ের

পুরস্কারের ঝলমলে রাতটিকে আরও স্মরণীয় করে তুলেছে জাপানি নির্মাতা হিরো মুরাইয়ের ঐতিহাসিক অর্জন। ‘উইডোজ বে’র প্রথম পর্ব ‘ওয়েলকাম টু উইডোজ বে!’ পরিচালনার জন্য সেরা কমেডি পরিচালক হিসেবে এমি জিতেছেন তিনি। এর মধ্য দিয়ে এই বিভাগে পুরস্কারজয়ী প্রথম এশীয় পরিচালক হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মুরাই। পুরস্কার হাতে মঞ্চে উঠে সিরিজটির নির্মাতা ও শোরানার কেটি ডিপোল্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এমি অ্যাওয়ার্ডসদ্য পিটহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই