Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

আমি কোনো সুপারহিরো নই: প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫
আমি কোনো সুপারহিরো নই: প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া

লস অ্যাঞ্জেলেসের রেড কার্পেটে জমকালো প্রিমিয়ার হয়ে গেল প্রিয়াঙ্কা চোপড়ার নতুন হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’ এর। স্বামী নিক জোনাস এবং সহ অভিনেতা কার্ল আরবান ও ভিন ডিজেলদের উপস্থিতিতে প্রিয়াঙ্কাকে দেখাচ্ছিল অনবদ্য। তবে সিনেমার পর্দায় দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্যে দেখা গেলেও প্রিয়াঙ্কা সরাসরি জানিয়েছেন, বিপজ্জনক সব স্টান্ট তিনি নিজে করেননি।

​রেড কার্পেটে ‘ভ্যারাইটি’ কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “সিনেমার এমন কিছু দৃশ্য ছিল যেখানে আমাকে আমার ‘স্টান্ট ডাবল’এর ওপর নির্ভর করতে হয়েছে। কাঁচের ওপর মুখ ছিটকে পড়া বা এই ধরনের তিন চারটি অত্যন্ত বিপজ্জনক শট ছিল যা আমি নিজে করিনি। সত্যি বলতে, নির্মাতারা আমাকে এই ঝুঁকি নিতে দেননি এবং আমিও তা করতে চাইনি।”

​নিজের পেশাদার অবস্থান স্পষ্ট করে প্রিয়াঙ্কা আরও বলেন, “আমি কোনো রিয়েল লাইফ সুপারহিরো নই। আমি কেবল আমার কাজ করতে সেটে যাই। আমি চাই না আমার বা অন্য কারও কোনো ক্ষতি হোক। এটি মূলত একটি ড্রামাটিক সিনেমা, অ্যাকশন চলাকালীন আমার মুখের অভিব্যক্তি পর্দায় থাকা জরুরি ছিল যাতে দর্শক চরিত্রটির যন্ত্রণা ও আতঙ্ক অনুভব করতে পারে। তাই যতটুকু নিরাপদ ছিল, আমি ঠিক ততটুকুই করেছি।”

​‘দ্য ব্লাফ’ সিনেমার গল্পটি কেইম্যান দ্বীপপুঞ্জের প্রেক্ষাপটে তৈরি। এখানে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘আর্সেল বডি’ নামক একজন প্রাক্তন জলদস্যুর চরিত্রে। জলদস্যু জীবন ছেড়ে পরিবারের সঙ্গে শান্তিতে থাকার চেষ্টা করলেও তাঁর নৃশংস অতীত আবার ফিরে আসে এবং শুরু হয় লড়াই।

​ছবিটি পরিচালনা করেছেন ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্স এবং এটি প্রযোজনা করেছেন জো ও অ্যান্থনি রুসো। আগামী ২৫ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। অ্যাকশন আর ইমোশনের এই মিশেলে প্রিয়াঙ্কা আবারও তাঁর হলিউড ক্যারিয়ারে নতুন পালক যোগ করতে চলেছেন।

সূত্রঃ নিউজ ১৮

হলিউডপ্রিয়াঙ্কা চোপড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়