Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

ঘটনা সত্য

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:৩২
ঘটনা সত্য

মহিমা মাকওয়ানা -ইনস্টাগ্রাম

মাত্র পাঁচ মাস বয়সে হারান বাবাকে। কিডনির সমস্যাজনিত কারণে মারা যাওয়া ভদ্রলোক ছিলেন পেশায় নির্মাণকর্মী। এরপর মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন মুম্বাইয়ের একচালা বাড়িতে। সেই মেয়েটি এখন বলিউডের উদীয়মান তারকা মহিমা মাকওয়ানা। নেটফ্লিক্সের জনপ্রিয় রোমান্টিক ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’তে অভিনেতা বিক্রান্ত মাসের সঙ্গে জুটি বেঁধে নজর কেড়েছেন তিনি।

বালিকা বয়স থেকেই শিশুশিল্পী হিসেবে ঘরে ঘরে জায়গা করে নিয়েছিলেন মহিমা। খুব কম বয়সেই পরিবারের দায়িত্ব এসে পড়েছিল তার ওপর। বালিকা বয়সে দিনের বেলা স্কুলের পড়াশোনা শেষে ফেরার পথে প্রায় পুরো মুম্বাইয়ের রাস্তাঘাট বাসে চষে বেড়াতেন তিনি। নায়িকা হওয়ার ইচ্ছা ছিল না তার। পরিবারের খরচ জোগানো এবং মায়ের ইচ্ছাপূরণের জন্য বালিকা বয়স থেকেই মুম্বাইয়ের বিভিন্ন প্রান্তে অডিশন দিতে যেতেন। ‘মোহে রঙ দে’ হিন্দি ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় পদার্পণ করেন মহিমা। ‘বালিকা বধূ’সহ একাধিক ধারাবাহিকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন। মাত্র ১৪ বছর বয়সে নিজের উপার্জনে গাড়ি-বাড়ি কিনে ফেলেন তিনি। মুম্বাইয়ের একটি বেসরকারি কলেজ থেকে মাস মিডিয়া নিয়ে স্নাতক সম্পন্ন করেন মহিমা। হিন্দি ধারাবাহিক ‘রিশতো কা চক্রব্যূহ’তে অভিনয় করে পরিচিতি পান তিনি।  ‘বিগ বস’-এর সঞ্চালক বলিউডের ‘ভাইজান’ সালমান খানের সঙ্গে আলাপ হয়েছিল তার। সেই সুবাদে অডিশন দিয়ে অভিনয়ের সুযোগ পেয়ে যান ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমায়। তেলুগু ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।

‘মুসাফির ক্যাফে’ সিরিজের সুবাদে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ২৭ বছর বয়সী মহিমা। এতে অভিনয় করে ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। বর্তমানে মুম্বাইয়ে দুটি বাড়ি তার। ৩০ লাখ রুপি দামের একটি বিলাসবহুল গাড়ি আছে। সব মিলিয়ে এখন তার মোট সম্পত্তির পরিমাণ ১০ কোটি রুপির মতো।

এদিকে ‘মুসাফির ক্যাফে’র দ্বিতীয় সিজনের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। ফলে আবারও ফিরে আসছে চন্দর, সুধা ও প্রীতির গল্প। এ তিনটি চরিত্রে থাকছেন যথারীতি বিক্রান্ত ম্যাসি, বেদিকা পিন্টো ও মহিমা মাকওয়ানা।

মহিমা মাকওয়ানানেটফ্লিক্সমুসাফির ক্যাফে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার