Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

জার্মানিতে ‘অ্যানি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

যেতে পারছেন না সাদ-তুষি

agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:০৯
শেয়ার করুন:
যেতে পারছেন না সাদ-তুষি

‘অ্যানি’র দৃশ্যে নাজিফা তুষি -মেট্রো ভিডিও

জার্মানির কোলনে মর্যাদাপূর্ণ সেরিয়েন ক্যাম্প উৎসবের ‘স্পটলাইট: উইমেন ইন সিরিজ’ বিভাগে আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ‘অ্যানি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে সিনেনোভার একটি থিয়েটারে ছিল এর প্রদর্শনী।

সেরিয়েন ক্যাম্প হলো শুধু সিরিজের জন্য নিবেদিত একটি উৎসব। এতে নির্বাচিত বাংলাদেশের প্রথম সিরিজ এটিই। ‘অ্যানি’সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ২১টি সিরিজ নির্বাচিত হয়েছে উৎসবে। ওয়ার্ল্ড প্রিমিয়ারে ‘অ্যানি’র কলাকুশলীদের অংশ নেওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে সম্ভব হয়নি। সশরীরে উপস্থিত না থাকলেও অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে দর্শকের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন ‘অ্যানি’র কলাকুশলীরা। প্রযোজক এহসানুল হক বাবু বলেছেন, “প্রস্তুতি থাকা সত্ত্বেও অংশ নিতে না পারা আমাদের জন্য অবশ্যই হতাশাজনক। তারপরও আমরা মনে করি, একটি কাজের সবচেয়ে বড় পরিচয় তার শিল্পমান। ‘অ্যানি’ সেই শক্তি নিয়েই আন্তর্জাতিক দর্শকের সামনে আমাদের পরিচয় করিয়ে দেবে।”

আবদুল্লাহ মোহাম্মাদ সাদ

‘অ্যানি’ প্রসঙ্গে সেরিয়েন ক্যাম্প উৎসব কর্তৃপক্ষ উল্লেখ করেছে, “বাংলাদেশের এই সিরিজ ‘যদি এমন হতো’ ধরনের কল্পিত একটি পরিস্থিতিকে শ্বাসরুদ্ধকর নাটকীয় থ্রিলারের মাধ্যমে তুলে ধরেছে।”

গত সোমবার রাতে প্রকাশ্যে এসেছে মিনি সিরিজ ‘অ্যানি’র ট্রেলার ও অফিসিয়াল পোস্টার। ডিস্টোপিয়ান, অস্বস্তিকর ও রহস্যে ঘেরা গল্পের ঝলক। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। অ্যানি একজন অল্প বয়সী নার্স। নিজের পাঁচ ভাইবোনকে আগলে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায় সে। কিন্তু এক ভয়াবহ হামলার পর তার জীবনের গতিপথ বদলে যায়। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা সব ঘৃণার সঙ্গে লড়তে লড়তে অ্যানি এমন এক অন্ধকারে নিজেকে খুঁজে পায়, যেখান থেকে সে প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখে না।

চেম্বার ড্রামার ভাষায় নির্মিত হয়েছে ‘অ্যানি’। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে। মেট্রোভিডিও, ক্যাটালগ, জিরেল এবং অডেশাস অরিজিনালস-এর ব্যানারে তৈরি হয়েছে সিরিজটি।

নাজিফা তুষিঅ্যানিআবদুল্লাহ মোহাম্মদ সাদস্পটলাইট: উইমেন ইন সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি