তরুণ নাট্যকারদের বিনা ভাড়ায় থাকার ফ্ল্যাট দিলেন ফিবি
বিনোদন ডেস্ক

ফিবি ওয়ালার-ব্রিজ
উদীয়মান নাট্যকার ও লেখকদের জন্য লন্ডনে বিনা ভাড়ায় মাথা গোঁজার ঠাঁই দিচ্ছেন ‘ফ্লিব্যাগ’ সিরিজ খ্যাত অভিনেত্রী, লেখক ও নির্মাতা ফিবি ওয়ালার-ব্রিজ।
নতুন থিয়েটার উদ্যোগ ‘রাইটার্স ব্লক’-এর অংশ হিসেবে নিজের কেনা একটি ফ্ল্যাট নিঃস্বার্থভাবে দান করেছেন ৪১ বছর বয়সী এই ব্রিটিশ তারকা। অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের তরুণ নাট্যকারদের জন্য লন্ডনে আবাসন-সহায়তা দেওয়াই উদ্যোগের মূল লক্ষ্য।
ক্যারিয়ারের শুরুতে যেসব লেখক লন্ডনে থাকার খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন, তাদের জন্যই ফ্ল্যাটটি কিনেছেন ফিবি। এতে একজন লেখক বিনা ভাড়ায় থাকতে পারলেও তাকে বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য ইউটিলিটি বিল পরিশোধ করতে হবে।
ফিবি ওয়ালার-ব্রিজের জীবনসঙ্গী এবং অস্কারজয়ী নির্মাতা মার্টিন ম্যাকডোনা যুক্ত হয়েছেন এই উদ্যোগে।




