Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

৩ যুগ পূর্তিতে নাট্যকেন্দ্রের দিনব্যাপী নানা আয়োজন

সাংস্কৃতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫
৩ যুগ পূর্তিতে নাট্যকেন্দ্রের দিনব্যাপী নানা আয়োজন

পুণ্যাহ নাটকের একটি দৃশ্য

দেশে নাট্যচর্চায় ৩৬ বছরের পথচলা উদযাপন করতে যাচ্ছে নাট্যসংগঠন নাট্যকেন্দ্র। ১৯৯০ সালের ১১ অক্টোবর যাত্রা শুরু করা দলটির তিন যুগ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে নাট্য প্রযোজনা, মুক্ত আলোচনা ও প্রীতি সম্মিলনের। ‘মঞ্চে মঞ্চে আগামীর স্বপ্ন’ প্রতিপাদ্য নিয়ে উদযাপনটি নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী ও দর্শকের মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে মঞ্চায়ন হবে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘পুণ্যাহ’। বদরুজ্জামান আলমগীরের রচনায় এর নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। এতে দেখা যাবে সমকালীন সমাজ, মানুষের জীবন ও সম্পর্কের টানাপড়েন।

আগামী ১১ অক্টোবর ঢাকায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে রয়েছে ‘সাংস্কৃতিক বিচ্ছিন্নতার ভবিষ্যৎ’ শীর্ষক মুক্ত আলোচনা। এতে ধারণাপত্র উপস্থাপন করবেন অভিনয়শিল্পী ও নাট্যনির্দেশক তৌকীর আহমেদ। আলোচনায় অংশ নেবেন দেশের কয়েকজন গুণী ও বরেণ্য নাট্যজন। তারা বর্তমান সাংস্কৃতিক বাস্তবতা, সাংস্কৃতিক বিচ্ছিন্নতার কারণ ও ভবিষ্যৎ প্রভাব এবং এসব থেকে উত্তরণের সম্ভাব্য পথ নিয়ে মতবিনিময় করবেন। মুক্ত আলোচনা শেষে থাকবে প্রীতি সম্মিলন।

আরও পড়ুন

নানা পাটেকরের মৃত্যুতে তনুশ্রীর মন্তব্য, ‘শয়তানকে ঈশ্বরই শেষ করেছেন’

০৯ অক্টোবর ২০২৬

নাট্যকেন্দ্র মনে করে, সময়ের পরিবর্তনের সঙ্গে নাট্যচর্চাকে নতুন প্রশ্ন ও বাস্তবতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে সংস্কৃতির সম্পর্ক আরও গভীর করা এবং ভবিষ্যতের সাংস্কৃতিক পরিসর সমৃদ্ধ করার প্রত্যয় থেকেই তিন যুগ পূর্তির এই আয়োজন।

৩৬ বছরের পথচলায় নাট্যকেন্দ্র মঞ্চে এনেছে ‘বিচ্ছু’, ‘তুঘলক’, ‘সুখ’, ‘জেরা’, ‘হয়বদন’, ‘আরজ চরিতামৃত’, ‘প্রতিসরণ’, ‘প্রজাপতি’, ‘ডালিমকুমার’, ‘মৃত মানুষের ছায়া’, ‘দুই যে ছিল এক চাকর’, ‘বন্দুকযুদ্ধ’, ‘গাধার হাট’, ‘তীর্থযাত্রী’ ও ‘পুণ্যাহ’সহ বেশ কিছু নাট্য প্রযোজনা। তারিক আনাম খান, ঝুনা চৌধুরী, তৌকীর আহমেদ, ইউসুফ হাসান অর্ক ও মোশাররফ করিমের মতো গুণী শিল্পীরা নাট্যদলটির সঙ্গে যুক্ত আছেন।

নাট্যকেন্দ্ররঙিন সময়মঞ্চ নাটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি