৫০তম প্রদর্শনীর মাইলফলকে অবয়ব নাট্যদলের ‘ফেরিওয়ালা’
সাংস্কৃতিক প্রতিবেদক

‘ফেরিওয়ালা’ নাটকের দৃশ্য
৫০তম প্রদর্শনীর মাইলফলক ছুঁতে যাচ্ছে অবয়ব নাট্যদলের ২৩তম প্রযোজনা ‘ফেরিওয়ালা’। আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচার স্টুডিও থিয়েটার হলে নাটকটির ৫০তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আসাদুজ্জামান দুলালের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন শহিদুল শ্যানন। নাট্যদলটি জানিয়েছে, প্রতি বছর দলের প্রয়াত সভাপতি বিনতা হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামে ‘বিনতা পদক’ প্রদান করে আসছে অবয়ব নাট্যদল।
‘ফেরিওয়ালা’র ৫০তম প্রদর্শনী শেষে থাকবে ‘বিনতা পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান। এ বছর ‘বিনতা পদক’ পাচ্ছেন নাট্যজন আসাদুজ্জামান দুলাল।




