Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

১৮ মাস পর রাকুল প্রীত

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৩:৩১
১৮ মাস পর রাকুল প্রীত

ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং

ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের কাছে শরীরচর্চা ও ফিটনেস জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ ১৮ মাসের ইনজুরি বদলে দিয়েছে তার দৃষ্টিভঙ্গি। প্রায় দেড় বছর চিকিৎসা ও পুনর্বাসনের পর আবারও জিমে ফিরেছেন তিনি। তবে এ প্রত্যাবর্তন শুধুই শরীরচর্চায় ফেরা নয়, বরং জীবনের নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখছেন রাকুল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা জানিয়ে ৩৫ বছর বয়সী এই তারকা বলেন, ‘প্রতিটি যাত্রায় এমন একটি অধ্যায় থাকে, যে পরিকল্পনা কেউ করে না। ইনজুরির মাধ্যমে সেই অধ্যায় এসেছিল আমার জীবনে।’

ফিটনেসের দিক দিয়ে প্রতিদিন নিজেকে আরও সমৃদ্ধ করার দিকে মনোযোগ দেওয়ার সময়ই হঠাৎ পুরোপুরি থেমে যেতে হয়েছিল রাকুলকে। তার ভাষায়, ‘সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় তাড়াহুড়ো করা যায় না। এ সময় ধৈর্য শব্দটির মানে বুঝেছি। কখনো হতাশা, কখনো সন্দেহ— এমনকি কতটা পিছিয়ে পড়ব, সেসব শঙ্কা তৈরি হয়েছিল। তবে ধীরে ধীরে বুঝেছি, কখনো কখনো আরও দৃঢ়ভাবে ফিরে আসার জন্য জীবন আপনাকে থামিয়ে দিতে পারে।’

ইনজুরির আগে ফিটনেসের লক্ষ্য ছিল ভারী ওজন তোলা এবং প্রতিদিন নিজেকে আরও শক্তিশালী করা। কিন্তু সুস্থতার সময়ে তার লক্ষ্য বদলে যায়। রাকুল বললেন, ‘আগে কী হারিয়েছি, সেসব নিয়ে না ভেবে যা আছে তার মূল্য দিতে শিখেছি। প্রতিটি ছোট উন্নতিকে অর্জন হিসেবে দেখছি।’

জিমে ফেরার অনুভূতি জানিয়ে রাকুল বললেন, ‘দীর্ঘ দেড় বছর পর সেখানে ফিরে আসা বাড়ি ফিরে আসার মতো। তবে আমি আগের সেই মানুষটি আর নেই। নতুন অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে আরও শক্ত মানসিকতা নিয়ে ফিরে এসেছি।’

এদিকে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল আলোচিত ‘রামায়ণ’ সিনেমায় শূর্পণখার চরিত্রে দেখা যাবে রাকুলকে। এ ছাড়া তার হাতে আছে ‘গাবরু’, ‘সাইড হিরো’ ও ‘ইন্ডিয়ানা ৩’।

রাকুল প্রীতশরীরচর্চাফিটনেসঅভিনেত্রীনীতেশ তিওয়ারিরামায়ণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস