ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের কাছে শরীরচর্চা ও ফিটনেস জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ ১৮ মাসের ইনজুরি বদলে দিয়েছে তার দৃষ্টিভঙ্গি। প্রায় দেড় বছর চিকিৎসা ও পুনর্বাসনের পর আবারও জিমে ফিরেছেন তিনি। তবে এ প্রত্যাবর্তন শুধুই শরীরচর্চায় ফেরা নয়, বরং জীবনের নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখছেন রাকুল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা জানিয়ে ৩৫ বছর বয়সী এই তারকা বলেন, ‘প্রতিটি যাত্রায় এমন একটি অধ্যায় থাকে, যে পরিকল্পনা কেউ করে না। ইনজুরির মাধ্যমে সেই অধ্যায় এসেছিল আমার জীবনে।’ফিটনেসের দিক দিয়ে প্রত...