Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যাল

আফ্রিকান প্রামাণ্যচিত্রে স্মৃতি ও যুদ্ধের বাস্তবতা

জনি হক, নঁতে (ফ্রান্স) থেকে
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৩
শেয়ার করুন:
আফ্রিকান প্রামাণ্যচিত্রে স্মৃতি ও যুদ্ধের বাস্তবতা

‘ত্রো সে ত্রো’ প্রামাণ্যচিত্রের দৃশ্য

চলচ্চিত্র শুধু গল্পই বলে না; সময়, অনাগত ও মানুষের বেঁচে থাকার চিহ্ন ধরে রাখে। এবারের আয়োজন যেন সে কথাই মনে করিয়ে দিচ্ছে। উৎসবটির ৪৮তম আসরে তিন মহাদেশ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা অঞ্চলের ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা চলচ্চিত্রের ভাষায় মিশে আছে স্মৃতির উপস্থাপন। এর মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত চলতি বছরের নতুন দুটি প্রামাণ্যচিত্রে রয়েছে আফ্রিকার স্মৃতি, ইতিহাস ও সমকালীন বাস্তবতার প্রতিফলন। গতকাল মঙ্গলবার ফ্রান্সের নঁতে শহরের কারতোজা প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে এগুলো। সকালে প্রদর্শিত বুরকিনা ফাসোর নির্মাতা বুবাকার সাঙ্গারের ‘জেলিয়া, মেমোয়ার দ্যু মান্দে’ পুরনো দিনের অ্যাডভেঞ্চারধর্মী সিনেমার মতো ভ্রমণনির্ভর একটি কাজ। দুপুরে কারতোজা প্রেক্ষাগৃহে ছিল প্রতিযোগিতা বিভাগে থাকা আফ্রিকার আরেক প্রামাণ্যচিত্র ‘ত্রো সে ত্রো’র প্রদর্শনী। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ও মাঝারি দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র নির্মাণের পর প্রথমবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন এলিসে সাওয়াসাওয়া। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযানের বিরুদ্ধে তরুণদের সাহসী প্রতিবাদী কণ্ঠস্বর থেকে অনুপ্রাণিত হয়ে এটি বানিয়েছেন তিনি। গোমা শহর ও এর আশপাশের তরুণ জনগোষ্ঠীর এক শক্তিশালী সম্মিলিত প্রতিচ্ছবি উঠে এসেছে এতে।

আরও পড়ুন

মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে বাদ সামিরা খান মাহি

২৫ নভেম্বর ২০২৬

প্রদর্শিত দুই প্রামাণ্যচিত্রের মধ্যে একটিতে রয়েছে ঐতিহ্য ও প্রজন্মান্তরের স্মৃতি সংরক্ষণের চেষ্টা, অন্যটিতে দেখা যায় সহিংসতার মধ্যেও মানুষের কণ্ঠস্বর ধরে রাখার প্রয়াস। সমকালীন প্রামাণ্যচিত্র দুটি যুক্ত করে উৎসব কর্তৃপক্ষ চলচ্চিত্রের স্মৃতি সংরক্ষণের ক্ষমতার দিকটিও সামনে এনেছে। নঁতের পর্দায় তাই মৃতেরা শুধু কল্পনার চরিত্র নয়; তারা ইতিহাসের সাক্ষী, হারিয়ে যাওয়া মানুষের প্রতিনিধি এবং বিস্মৃতির বিরুদ্ধে একধরনের প্রতিবাদ।

ঐতিহাসিক প্রেক্ষাগৃহে বাংলাদেশের সিনেমা: নঁতে শহরের কারমেলিত মঠের পুরনো একটি চ্যাপেলে অবস্থিত ঐতিহাসিক লে সিনেমাটোগ্রাফে গতকাল বিকালে

দেখানো হলো রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের স্পেশাল স্ক্রিনিংস বিভাগে বাংলাদেশের সিনেমাটি উপভোগ করেন দর্শক।

প্রামাণ্যচিত্রস্মৃতিযুদ্ধের বাস্তবতাফেস্টিভ্যালসাংস্কৃতিক ঐতিহ্যজেলিয়াভ্রমণনির্ভররঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল