‘চাচ্চু’র সঙ্গে দেখা
বিনোদন ডেস্ক

২০০৬ সালে ‘চাচ্চু’ সিনেমায় শাকিব খানের সঙ্গে ছিলেন শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। ২০ বছর পেরিয়ে দীঘি এখন নায়িকা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১০ অক্টোবর অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডসে তাদের সাক্ষাৎ হয়।
শাকিবের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে দীঘি ক্যাপশনে লেখেন, ‘মেগাস্টার’। ছবিটি ঘিরে ভক্তদের উচ্ছ্বাস দেখা গেছে।
অনেকে দুজনকে আবারও একসঙ্গে সিনেমায় দেখার প্রত্যাশা জানিয়েছেন।



