স্কুলের শিক্ষা সফরে চমক ‘দ্য রক’

সংগৃহীত ছবি
রেসলার থেকে হলিউড সুপারস্টার হয়ে ওঠা ডোয়াইন জনসন ‘দ্য রক’ নামেই বেশি পরিচিত। একটি সাধারণ শিক্ষা সফরে তার সাক্ষাৎ পেয়ে চমকে গেছে লন্ডনের সেন্ট গ্রেগরি প্রাইমারি স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণির অর্ধশত শিক্ষার্থী।
তাকে সামনে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় সবাই। প্রিয় তারকার সঙ্গে দেখা করার পাশাপাশি শিক্ষার্থীরা ‘মোয়ানা’ সিনেমার ‘মোটুনুই’ দ্বীপের আদলে সাজানো পরিবেশ ঘুরে দেখেছে।
স্কুল কর্তৃপক্ষ ও ডিজনির যৌথ উদ্যোগে গত মঙ্গলবার টেমস নদীর পাশে লন্ডনের পটারস ফিল্ডস পার্কে ছিল এই আয়োজন।
ডোয়াইন জনসনের দৃষ্টি আকর্ষণ করতে গত জানুয়ারিতে শিক্ষার্থীদের তৈরি একটি ভিডিও ভাইরাল হয়। এটি তার নজরেও আসে। সেজন্য তাদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।




