গায়ক যখন খেলনা পিৎজা

ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি’তে যুক্ত হলেন পুয়ের্তো রিকান সংগীতশিল্পী ব্যাড বানি। পঞ্চম কিস্তিতে সানগ্লাস পরা পিৎজা খেলনার ভূমিকায় কণ্ঠ দিয়েছেন তিনি। ব্যাড বানির পাশাপাশি স্কটিশ অভিনেতা অ্যালান কামিং নতুন যুক্ত হয়েছেন সিরিজে। উডি চরিত্রে যথারীতি টম হ্যাঙ্কস ও বাজ লাইটইয়ার চরিত্রে কণ্ঠ দিয়েছেন টিম অ্যালেন। আগামী ১৯ জুন মুক্তি পাবে ‘টয় স্টোরি ফাইভ’।






