Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

বায়োপিকে শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:১৯
বায়োপিকে শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর -ম্যাডক ফিল্মস

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী টু’র অভাবনীয় সাফল্য পাওয়ার দুই বছর পর বড় পর্দায় আবার দর্শক মাতাতে ফিরছেন। এবার একটি বায়োপিকে দেখা যাবে তাকে। মহারাষ্ট্রের কিংবদন্তি নৃত্যশিল্পী, গায়িকা ও মঞ্চনাট্য শিল্পী ভিতাবাই ভাউ মাং নারায়ণগাঁওকারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির নাম ‘ঈথা’। গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ককটেল টু’র প্রদর্শনীর মাঝে দেখানো হয় এর টিজার। এতে রয়েছে ভিতাবাইয়ের জীবনের এক অবিশ্বাস্য ঘটনার অংশবিশেষ, যা আজও লোককাহিনির মতো শোনায়।

ভিতাবাই তখন অন্তঃসত্ত্বা, তবুও নিয়মিত মঞ্চে পরিবেশনা চালিয়ে যাচ্ছেন। এক অনুষ্ঠানে নাচের মধ্যেই তিনি বুঝতে পারেন সন্তান জন্মদানের সময় ঘনিয়ে এসেছে; কিন্তু মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার সুযোগ ছিল না। অসাধারণ ধৈর্য ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে তিনি মঞ্চের আড়ালে চলে যান এবং সেখানেই সন্তান জন্ম দেন। এরপর একটি পাথরের সাহায্যে নাড়ি কেটে আবার মঞ্চে ফিরে আগের মতোই পরিবেশনা চালিয়ে যান। তার এই অসাধারণ সাহস, দায়িত্ববোধ ও শিল্পের প্রতি নিবেদন দর্শকদের বিস্মিত করে। সবাই করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। সদ্য মা হওয়া ভিতাবাইয়ের বিশ্রামের জন্য অনুষ্ঠানটি পরে বন্ধ করে দেওয়া হয়। সেই ঘটনার মাধ্যমে শিল্পের প্রতি তার অদম্য নিষ্ঠা আজও স্মরণীয়।
‘ঈথা’র মাধ্যমে প্রথমবার কারও বায়োপিকে কাজ করলেন শ্রদ্ধা। এজন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। একটি গুরুত্বপূর্ণ নাচের দৃশ্যধারণের সময় তার বাম পায়ে চিড় ধরেছিল। তবে চোট পাওয়ার পরও শুটিং চালিয়ে গেছেন তিনি। ৩৯ বছর বয়সী এই তারকার এমন নিবেদন খবরের শিরোনাম হয়েছে। সিনেমাটির জন্য শ্রদ্ধার রূপান্তরের কিছু ঝলক ফাঁস হতেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। ছত্রপতি শিবাজি মহারাজের জীবনগাথা নিয়ে নির্মিত ‘ছাভা’র জন্য দারুণ সাফল্য পেয়ে ‘ঈথা’ পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার।

‘ঈথা’য় গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে থাকছেন রণদীপ হুদা, নানা পাটেকর, মোহাম্মদ জিসান আইয়ুব, অনন্ত যোশি, সিদ্ধার্থ যাদব। ম্যাডক ফিল্মসের পরিবেশনায় আগামী ২৮ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি।

বলিউডশ্রদ্ধা কাপুরস্ত্রী টুঈথাবায়োপিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি