Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

এখন গান বানানো হয় খাওয়ানোর জন্য

পান্থ আফজাল
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:০০
এখন গান বানানো হয় খাওয়ানোর জন্য

সৈয়দ আব্দুল হাদী। ছবি: মহসিন আহমেদ কাউসার

বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন। তার সাক্ষাৎকার নিয়েছেন পান্থ আফজাল

এখন কেমন আছেন?
খুব
ভালো যে আছি তা নয়। বয়স তো অনেক হলো। করোনার সময় থেকেই শারীরিক অবস্থা ভালো নেই। সবকিছু কেমন ভুলে যাই। কিছুই মনে রাখতে পারি না।

গান থেকে অবসর নিয়েছেন শুনেছি; কিন্তু শিল্পীর কি কখনো অবসর নেওয়া হয়?
অবসর
নেওয়া মানে পেশাদারি গান ছেড়ে দিয়েছি। কিন্তু নিজের জন্য তো গান করতে হয়। না হলে বেঁচে থাকব কী করে! শিল্পী তো এক অর্থে সারাজীবনই গান করে। আমিও নিজের মনে সারা দিনই গুনগুন করি।

পেশাদারি গান ছেড়ে দেওয়ার মূল কারণ কী?
করোনার
কারণে আমার শারীরিক কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। এ কারণে আগের মতো গান করতে পারি না। সেজন্যই ভাবলাম, যা করেছিলাম সে ইমেজটুকুই আমার থাক। এ ইমেজ নষ্ট করে লাভ নেই। সেজন্য এখন আর প্রকাশ্যে গান করি না। আরেকটি কথা, আমার পুরনো গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে শ্রোতাদের ফাঁকি দিতে চাই না। তবে হ্যাঁ, চেষ্টা করলে হয়তো গান আবারও করতে পারব। আরেকটি কারণ আছে যেটি উল্লেখ করতে চাই না।

সৈয়দ আব্দুল হাদী। ছবি: আরিফ আহমেদ

নিজের গান শোনেন?
নিজের
গান আমি শুনি না। নিজের গান শুনলে মনে হয়, ধ্যাত! ভালো গান গাইতে পারি নাই। আরও ভালো গাওয়া উচিত ছিল।

এখনকার গানে শিল্পবোধ নেই। গান সৃষ্টি হয় ভাইরালের লক্ষ্যে। গান বানানো হয় খাওয়ানোর জন্য। এসব থেকে বের হতে পারলে গান টিকে থাকবে, না হলে হবে অনাসৃষ্টি

এখনকার গান নিয়ে আপনার অভিমত কী?
এখনকার
গানে শিল্পবোধ নেই। গান সৃষ্টি হয় ভাইরালের লক্ষ্যে। গান বানানো হয় খাওয়ানোর জন্য। এসব থেকে বের হতে পারলে গান টিকে থাকবে, না হলে হবে অনাসৃষ্টি। তবে এর মধ্যেই অনেক ভালো গানও কিন্তু হয়।

একসময় দুরন্তপনায় দিন কেটেছে...
শৈশব
-কৈশোরের মতো এত সুন্দর সময় জীবনে ফিরে আসে না। শৈশবে কোনো চাওয়া-পাওয়ার হিসাব থাকে না। তখন একমাত্র ভাবনা শুধুই আনন্দ। তবে আমি মনে করি, প্রত্যেক বয়সেরই  কটা নিজস্ব আনন্দ আছে। আমার এ বয়সেও এটি প্রযোজ্য। আনন্দ না থাকলে তো মানুষের বেঁচে থাকার বাসনাও  থাকে না।

এ বয়সে এসে কি একা লাগে?
একাকিত্ব
? হ্যাঁ, তা তো লাগবেই। এ বয়সের মানুষের সবচেয়ে বড় সমস্যা একাকিত্ব। তবে এটি চাইলে আনন্দময় করে তোলা যায়।

সৈয়দ আব্দুল হাদী। ছবি: মহসিন আহমেদ কাউসার

এখন সময় কাটে কীভাবে?
টিভি
দেখি অনেক। অন্য শিল্পীদের গান শুনি আর বই পড়ি। আমি প্রকৃতিপ্রেমী। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভালো লাগে।

জীবনে কোনো চাওয়া-পাওয়া, অপ্রাপ্তি বা হতাশা আছে?
পৃথিবীতে
এমন  খুঁজে পাওয়া যাবে না, যিনি বলবেন তার সবই প্রাপ্তি অথবা পুরোটাই অপ্রাপ্তি। তবে সব শিল্পীর মধ্যেই একটা অতৃপ্তি কাজ করে। এটিই একজন শিল্পীকে নতুন কিছু সৃষ্টিতে বা নতুন সৃজনশীলতার দিকে ধাবিত করে।

তবুও শিল্পীর অতৃপ্তি থাকবেই আজীবন। আমার জীবনে প্রাপ্তিও আছে, অপ্রাপ্তিও আছে। এ হিসাবই করি নাই কোনটি বেশি, কোনটি কম। প্রাপ্তি-অপ্রাপ্তি বাদ দিয়ে মানুষের শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা পেয়েছি। ভালোবাসায় যদি শ্রদ্ধা না থাকে তাহলে সে ভালোবাসা চাই না। আবার যে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা নেই, সেটিও চাই না। আমি খুবই ভাগ্যবান, মানুষের কাছ থেকে দুটিই পেয়েছি।

মৃত্যু নিয়ে ভাবেন? যখন আপনি থাকবেন না, কিন্তু আপনার কাজ থেকে যাবে...
আমি
থাকব না; কিন্তু আমার কর্ম বেঁচে থাকবে– একজন শিল্পীর জন্য এটি সবচেয়ে বড় আনন্দ। যেকোনো মানুষের জন্যই এটি বড় প্রাপ্তি।

সৈয়দ আব্দুল হাদীবরেণ্য সংগীতশিল্পীসংস্কৃতি মন্ত্রণালয়বিশেষ সম্মাননারঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির