মুক্তির অপেক্ষায় মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

মৌসুমী- ফেসবুক
বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ ৩ নভেম্বর। দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই চিত্রনায়িকা। এবারের জন্মদিনও পরিবারের সদস্যদের সঙ্গে প্রবাসেই কাটছে তার। তবে প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করেছেন ভক্তরা। স্ত্রীকে ঘিরে বিশেষ পরিকল্পনা রেখেছেন চিত্রনায়ক ওমর সানীও। অন্যদিকে জন্মদিনের আনন্দে যুক্ত হয়েছে মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তির অপেক্ষা।
জানা গেছে, মৌসুমীর জন্মদিন উপলক্ষে আজ বিকেলে রাজধানীর ফার্মগেটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘মৌসুমী ফ্যান ক্লাব’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওমর সানী। পরিবারের পক্ষ থেকেও থাকছে বিশেষ দোয়ার আয়োজন।
স্ত্রীর জন্মদিনের আয়োজন প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আমার স্ত্রী এবং মেয়ে আমাকে বলেছে, আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে যেন বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি আমি আরেকটি কাজও করছি, যেটি আসলে কেউ জানুক, তা চাই না। কাউকে জানানোর জন্য করছি না, মন থেকেই করছি। আর ফ্যান ক্লাব থেকে যা আয়োজন করা হচ্ছে, সেখানে আমি শুধু প্রধান অতিথি হিসেবে থাকব। ব্যস, এতটুকুই।’
যুক্তরাষ্ট্র থেকে জন্মদিনের পরিকল্পনা জানিয়ে মৌসুমী বলেন, ‘এখানে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। আম্মু, আমার মেয়ে ও বোনেরা মিলে সুন্দর সময় কাটানোর চেষ্টা করব। ঘরোয়া আয়োজনেই দিনটি কাটবে। নিজেরা খাওয়াদাওয়া করব। ঢাকায় থাকলে হয়তো একটু ভিন্ন আয়োজন হতো। ঢাকায় সানী নানা কিছু করে। আমার ফ্যান ক্লাবের সদস্যরাও দেশ জুড়ে অনেক আয়োজন করেন। দূর থেকে সেসব উপভোগ
শৈশবের জন্মদিনের স্মৃতিও মনে পড়ে অভিনেত্রীর। মৌসুমী বলেন, ‘ছোটবেলায় বাবা জন্মদিনে এতিমখানায় খাবারের আয়োজন করতেন এবং অসহায় মানুষদের সহযোগিতা করতেন। অন্যদিকে মা আত্মীয়স্বজনকে বাড়িতে ডেকে খাওয়াতে ভালোবাসতেন। সেই দিনগুলোর কথা এখন খুব মনে পড়ে।’
এদিকে মৌসুমীকে শিগগিরই দেখা যাবে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায়। সৈয়দ আর ইমন পরিচালিত সিনেমাটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। প্রথমে টেলিফিল্ম হিসেবে নির্মাণ শুরু হলেও পরে সম্পাদনার মাধ্যমে
সিনেমাতে মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ ও সারোয়ার প্রেমেল। প্রযোজক তরিকুল ইসলাম মিঠু। সংগীত পরিচালনায় মেহেদী হাসান তামজিদ।
পরিচালক সৈয়দ আর ইমন জানান, মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় হাঁটুসমান বরফের মধ্যেও কঠিন দৃশ্যে অভিনয় করেছেন মৌসুমী। তাঁর এই নিবেদন দেখে পুরো ইউনিট মুগ্ধ হয়েছিল। পরিচালকের বিশ্বাস, সিনেমাটি মৌসুমীর




