Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

‘তোরা খুব জুলুম করস’ রেদওয়ান রনিকে বলেছিলেন সোহেল খান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৫
শেয়ার করুন:
‘তোরা খুব জুলুম করস’ রেদওয়ান রনিকে বলেছিলেন সোহেল খান

সোহেল খান- ফেসবুক

বাংলা নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। গতকাল মঙ্গলবার সকালে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হলে ৬৬ বছর বয়সে মারা যান এই তারকা। তাকে নিয়ে বলেছেন অভিনেতার ঘনিষ্ঠ পরিচালক রেদওয়ান রনি

সোহেল ভাইয়ের সঙ্গে আমার কাজের সম্পর্ক শুরু ‘হাউজফুল’ দিয়ে। আমি ও ইফতেখার আহমেদ ফাহমি যখন ‘হাউজফুল’ নির্মাণ করি, তখন সোহেল ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুযোগ হয়। তার ব্যক্তিত্বও ছিল মজার।

যে ধরনের চরিত্রে অভিনয় করতেন, বাস্তব জীবনেও তেমনই হাসিখুশি ছিলেন। কাজ করতে করতে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল। অনেক দূর থেকে শুটিং করতে আসতেন।

তবে ঠিক সময়ে আসতেন। আবার সময়মতো তাকে ছাড়তে হতো।

‘হাউজফুল’ সিরিয়ালের প্রমোতে তিনি বলেছেন, ‘অনেক চিন্তাভাবনা করে দেখলাম, তোদের শিডিউল দেব না। তোরা খুব জুলুম করস।’

এভাবেই তিনি সবসময় কথা বলতেন। তার কাছে আমরা আবদার করে শট নিতাম। মোস্তফা সরয়ার ফারুকী ভাইয়ের ‘স্পার্টাকাস ৭১’ টেলিফিল্মে তিনি দারুণ অভিনয় করেন।

এর দ্বিতীয় পর্ব ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ আমি ও ফারুকী ভাই যৌথভাবে পরিচালনা করেছিলাম। শুটিংয়ের দায়িত্বে ছিলাম আমি। সোহেল ভাই সাধারণত যে ধরনের চরিত্রে অভিনয় করতেন, এখানে সেখান থেকে বেরিয়ে এসে রাজাকারের চরিত্রে অভিনয় করেন। রাজনৈতিকভাবে সচেতন এবং বেশ জটিল চরিত্র, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন।

বেশ গর্ব করে বলতেন, ‘সবাই আমাকে একই ধরনের চরিত্রে দেখে। দেখ, আমি কিন্তু এ ধরনের চরিত্রও করেছি।’

কষ্ট হলেও কাজের ব্যাপারে তার আন্তরিকতার কোনো কমতি ছিল না। শুটিংয়ে মাঝেমধ্যে খিচুড়ি নিয়ে আসতেন। বলতেন, ‘তোর ভাবি বানিয়ে দিয়েছে, খা।’ আমরা মজা করে খেতাম।

আমিও অনেক দিন নির্মাণ থেকে দূরে ছিলাম। এ কারণে তার সঙ্গে দেখা-সাক্ষাৎ কম হতো। মাঝেমধ্যে ফোনে কথা হতো। তবে সম্পর্কের জায়গায় কোনো পরিবর্তন আসেনি। এমন একজন মানুষ এভাবে চলে যাবেন, এটা মেনে নেওয়া কঠিন।

হাউজফুলসোহেল খানকার্ডিয়াক অ্যারেস্টপরিচালকহাসিখুশিস্পার্টাকাস ৭১রঙিন সময়রেদওয়ান রনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল