Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

‘অ্যানি’কে নিয়ে সাদের ফেরা, তুষির সিরিজটি যাচ্ছে জার্মানিতে

বিনোদন রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ২১:০৯
‘অ্যানি’কে নিয়ে সাদের ফেরা, তুষির সিরিজটি যাচ্ছে জার্মানিতে

আবদুল্লাহ মোহাম্মদ সাদের ছবি ও ‘অ্যানি’র পোস্টারের কোলাজ

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছিলেন পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ২০২১ সালে কান উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম ছবি এটাই। পাঁচ বছরের বিরতির পর মিনি-সিরিজ পরিচালনা করলেন তিনি। এর নাম রাখা হয়েছে ‘অ্যানি’। এতে নাম ভূমিকায় থাকছেন অভিনেত্রী নাজিফা তুষি। জার্মানির কোলনে সেরিয়েনক্যাম্প উৎসবে সিরিজটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। বুধবার (৬ মে) ফার্স্টলুক পোস্টার প্রকাশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিভিন্ন দেশের সিরিজ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে সেরিয়েনক্যাম্প অন্যতম। জার্মানিতে এটিই এ ধরনের বৃহত্তম উৎসব। এবারের আসরে ‘স্পটলাইট : উইমেন ইন সিরিজ’ বিভাগে আগামী ৯ জুন ‘অ্যানি’র প্রদর্শনী হবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ২১টি সিরিজ নির্বাচিত হয়েছে উৎসবে।

নাজিফা তুষি (ছবি: ফেসবুক থেকে নেয়া)

‘অ্যানি’র মাধ্যমে প্রথমবারের মতো শুধু সিরিজকেন্দ্রিক কোনো বৈশ্বিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি সিরিজ। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান। মেট্রো ভিডিও প্রযোজিত ‘অ্যানি’র ভাবনা ও চিত্রনাট্য আবদুল্লাহ মোহাম্মদ সাদের।

সিরিজের কার্যনির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এক অদ্ভুত ঘৃণা আর মহামারীর আঁধারে ছোট এক শহরের নার্স ‘অ্যানি’ শিগগিরই আপনাদের মধ্যে আসছে নিঃসঙ্গ লড়াই ও প্রতিশোধের উপাখ্যান নিয়ে।’

নাজিফা তুষি (ছবি: ফেসবুক থেকে নেয়া)

২৭ বছর বয়সী অ্যানি মেয়েটি পেশায় নার্স। এ চরিত্রে অভিনয় প্রসঙ্গে নাজিফা তুষি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। অ্যানি বেশ জটিল কিন্তু সুন্দর একটি চরিত্র। এতে অভিনয় করতে পেরে আমি সম্মানিত। পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদকে ধন্যবাদ, যিনি অ্যানি চরিত্রটি তৈরি করতে আমাকে বারবার ভেঙে গড়েছেন।’

সিরিজে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন, ফারহানা মিঠু প্রমুখ। 

এদিকে আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নাজিফা তুষির নতুন চলচ্চিত্র ‘রইদ’। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। 

নাজিফা তুষিআবদুল্লাহ মোহাম্মদ সাদউৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২