Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

নিকির শরীর নিয়ে কটূ কথা, বিপাকে প্রিন্স

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২১
নিকির শরীর নিয়ে কটূ কথা, বিপাকে প্রিন্স

সংগৃহীত ছবি

অভিনেত্রীর শরীর নিয়ে কটু কথা বলায়-এবার সমালোচনার মুখে পড়েছেন ভারতের অভিনেতা ও রিয়েলিটি শো বিজয়ী প্রিন্স নারুলা। তিনি নিকি নামের আরেক প্রতিযোগিকে নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন।

ঘটনার সূত্রপাত শো-এর এক পর্বে। অভিযোগ, সেখানে নিকির চেহারা নিয়ে কটাক্ষ করেন প্রিন্স। সেই ক্লিপ নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করেন নিকি। আর সেখানেই তাঁর সরাসরি বার্তা, যদি কেউ আপনার কন্যা সন্তানের শরীর নিয়ে এভাবে মন্তব্য করত, আপনি কি হাসতেন? এটা স্ট্র্যাটেজি নয়, এটা খেলা নয়। এটা নীরবে করা বডি-শেমিং। কাপুরুষের মতো।

নিকি আরও লেখেন,“ক্যামেরা চরিত্র বদলায় না। প্রভাবশালী হলেই অসম্মান করার লাইসেন্স পাওয়া যায় না। আড়াল থেকে কাউকে নিয়ে ঠাট্টা করা শক্তি নয়। কিছু বলার থাকলে সামনে বুক চিতিয়ে বলুন। প্রভাব যদি দায়িত্বহীন হয়, সেটা নেতৃত্ব নয়, ওটা ব্যর্থতা।

তাঁর এই বিস্ফোরক পোস্ট ঘিরে এরইমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। ‘দ্য ৫০’, যা বানিজে এশিয়া প্রযোজিত এবং জিওহটস্টার ও কালার্স-এ সম্প্রচারিত, ভারতের অন্যতম বড় রিয়্যালিটি শো হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। ফরাসি সিরিজ ‘লে সিঙ্কুয়েন্তে’-এর আদলে তৈরি এই শো-এ রয়েছেন ৫০ জন প্রতিযোগী। রাজকীয় প্রাসাদ-সদৃশ সেটিং, নির্দিষ্ট নিয়মের অনুপস্থিতি এবং নানান কৌশল-রাজনীতিতে ভরা ফরম্যাট...সব মিলিয়ে নাটকীয়তার অভাব নেই। আর সেই মঞ্চেই এবার ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে শুরু হলো নতুন বিতর্ক।

অন্যদিকে, নিকি তাম্বোলির ক্যারিয়ার গ্রাফও কম রঙিন নয়। তেলুগু ছবি ‘চিকাটি গাদিলো চিথাকোটুডু’ দিয়ে অভিনয় শুরু। পরে তামিল হরর-অ্যাকশন ছবি ‘কাঞ্চনা ৩’-এ দিব্যার চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক বাজারে ১৩০ কোটিরও বেশি ব্যবসা করা ছবির অংশ হন তিনি। টেলিভিশনে আত্মপ্রকাশ করেছেন ‘বিগ বস ১৪’-এ, যেখানে তিনি হন সেকেন্ড রানার-আপ। এরপর ‘খতরোঁ কে খিলাড়ি ১১’, ‘বিগ বস মারাঠি ৫’, এমনকী ‘সেলিব্রিটি মাস্টারশেফ ইন্ডিয়া’ প্রতিটি প্ল্যাটফর্মেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন নিকি।

অন্যদিকে, প্রিন্স নারুলাও রিয়ালিটি শো-এর একাধিক ট্রফি জয়ী মুখ -‘এমটিভি রোডিজ ১২’, ‘স্প্লিটসভিলা ৮’, ‘বিগ বস ৯’, ‘নচ বালিয়ে ৯’ সব জায়গাতেই জয় তাঁর ঝুলিতে। টেলিভিশন ধারাবাহিকেও দেখা গেছে তাঁকে। তবে এই মুহূর্তে তাঁর ফোকাস একটাই -রিয়্যালিটি শোয়ের রিয়্যাল আচরণ। নিকির কড়া বার্তা স্পষ্ট করে দিয়েছে, ক্যামেরার সামনে নানান কৌশল অবলম্বন করে যত খেলা-ই হোক না কেন, ব্যক্তিগত আক্রমণের সীমা কোথায় টানতে হবে, তা নিয়ে প্রশ্ন তুলতেই তিনি পিছপা নন।

এখন দেখার, প্রিন্স নারুলা এই অভিযোগের জবাব দেন না কি ‘দ্য ৫০’-এর রাজপ্রাসাদে এই বিতর্ককে আরও বাড়াবেন?

অভিনেত্রীকটাক্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার