Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

জামিন পেলেন রাজপাল যাদব

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৫
জামিন পেলেন রাজপাল যাদব

রাজপাল যাদব

অভিনেতা রাজপাল যাদবের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন দিল্লি হাইকোর্ট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) একাধিক চেক ডিজনার মামলায় আগামী ১৮ মার্চ পর্যন্ত জামিন পেয়েছেন এই অভিনেতা।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, রাজপাল যাদবের আইনজীবী আদালতকে জানান, বাদীর ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ৫০ লাখ রুপি জমা করা হয়েছে। এ বক্তব্য শুনে আদালত স্পষ্ট করে জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে ডিমান্ড ড্রাফট জমা দেওয়া হয়ে থাকলে রাজপাল যাদবকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দেওয়া হবে। তা না হলে বিষয়টি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুনরায় শুনানির জন্য তোলা হবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি অভিনেতা রাজপাল যাদবের ভাতিজির বিয়ে। এ বিয়েতে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন করেন অভিনেতা। এই অনুমতির ফলে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন তিনি। শুনানির সময় আদালত নির্দেশিত অর্থ অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে বলেছিলেন। বিষয়টি নথিভুক্ত করে আদালত বলেন, “এখন যেহেতু বাকি সমস্যার সমাধান হয়েছে, তাহলে আপনারা মধ্যস্থতায় যাচ্ছেন না কেন?” এসময় উপস্থিত আইনজীবীরা জানান, মধ্যস্থতার জন্য তাদের নিজ নিজ মক্কেলের কাছ থেকে নির্দেশনা নিতে হবে।

রায় দিতে গিয়ে আদালত বলেন, “আবেদনকারীর ভাতিজির বিয়ে শাহজাহাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ প্রতিপক্ষের ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ৫০ লাখ রুপি জমা দেওয়া হয়েছে—এই বিবেচনায় আমরা দণ্ডাদেশের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিচ্ছি।”

আগামী ১৮ মার্চ পর্যন্ত রাজপাল যাদবের দণ্ডাদেশের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন আদালত। এদিন পরবর্তী শুনানিও অনুষ্ঠিত হবে। আদালত নির্দেশ দিয়েছেন, পরবর্তী শুনানির দিন রাজপাল যাদবকে সশরীরে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত থাকতে হবে। তার পাসপোর্ট যদি জমা না দিয়ে থাকেন, তবে তা জমা দিতে হবে।

গত ৫ ফেব্রুয়ারি, বিকাল ৪টার মধ্যে বলিউড অভিনেতা রাজপাল যাদবকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্ট। একাধিক চেক ডিজঅনার মামলায় আগের দেওয়া ছাড় প্রত্যাহার করে সংশ্লিষ্ট জেল সুপারের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পন করেন ‘ভুল ভুলাইয়া’ তারকা। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

২০১০ সালে রাজপাল যাদব ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণ করেন। এটি তার নির্মিত প্রথম সিনেমা। এটি নির্মাণের জন্য দিল্লিভিত্তিক মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৫ কোটি রুপি ঋণ নেন। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া পায়নি। ফলে ঋণ পরিশোধে জটিলতা তৈরি হয়। এরপর শুরু হয় আইনি লড়াই।

ঋণ পরিশোধের অংশ হিসেবে রাজপালের দেওয়া সাতটি চেক বাউন্স হয়। ২০১৮ সালের এপ্রিল মাসে একটি ম্যাজিস্ট্রেট কোর্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারা অনুযায়ী রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা যাদবকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাদের ছয় মাসের সাধারণ কারাদণ্ড দেন। ২০১৯ সালের শুরুতে একটি সেশনস কোর্টও এই রায় বহাল রাখেন।

পরবর্তীতে রাজপাল দিল্লি হাইকোর্টে রিভিশন পিটিশন করেন। দীর্ঘ সময় ধরে মামলাটি চলার পর, ২০২৪ সালের জুনে হাইকোর্ট সাময়িকভাবে তার সাজা স্থগিত করেন। পাশাপাশি জানান, বকেয়া পরিশোধে ‘সৎ ও আন্তরিক’ উদ্যোগ দেখাতে হবে। এই সময়ের মধ্যে সুদ-জরিমানা যোগ হয়ে মোট দেনার অঙ্ক বেড়ে দাঁড়ায় প্রায় ৯ কোটি রুপি।

রাজপাল যাদব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের