Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

মাইকেলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের জবাব মিলবে সিক্যুয়েলে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:৪৯
মাইকেলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের জবাব মিলবে সিক্যুয়েলে

‘মাইকেল’ সিনেমায় জাফার জ্যাকসন

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। সিনেমাটি মুক্তির পর বিশ্বজুড়ে যেমন তোলপাড় সৃষ্টি হয়েছিল, তেমনই বক্স অফিসেও ১০০ কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়েছিল!

তবে এই সিনেমার মূল আকর্ষণ এখনও বাকি। প্রথম পর্বে মূলত তার ক্যারিয়ারের সুবর্ণ সময় তুলে ধরা হলেও, আসন্ন সিক্যুয়েলে উঠে আসবে মাইকেলের জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়— শিশু যৌন নির্যাতনের অভিযোগ এবং তার ওপর চলা মিডিয়া ট্রায়ালের আসল সত্য।

সম্প্রতি সংবাদমাধ্যম পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করা তারই আপন ভাতিজা জাফার জ্যাকসন।

মাইকেলের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলো নিয়ে কথা বলতে গিয়ে ৩০ বছর বয়সী অভিনেতা জাফার জ্যাকসন বলেছেন, “দুনিয়াজুড়ে যেসব অভিযোগ মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে আনা হয়েছে, সেগুলো সব সময় অন্যদের দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। ওটা ছিল অন্য কারো তৈরি গল্প বা বিশেষ কোনো এজেন্ডা। আমাদের পরিবারের সবচেয়ে বড় আক্ষেপ ছিল যে, মানুষ কখনো মাইকেলের নিজের মুখের সত্যটা শুনতে পায়নি। আশা করছি, ‘মাইকেল’ সিনেমার দ্বিতীয় পর্বে দর্শকরা মাইকেলের নিজের দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টি দেখতে ও বুঝতে পারবেন।”

১৯৯০-এর দশক থেকে মৃত্যুর আগ পর্যন্ত একাধিকবার আইনি ঝামেলা ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হন সংগীতের এই মহামানব। প্রথম সিনেমাটি ১৯৮৮ সাল পর্যন্ত মাইকেলের জীবনের সফল অংশ নিয়ে শেষ হলেও, পরিচালক অ্যান্টোইন ফুকুয়া জানান দ্বিতীয় পর্বে কঠিন সেই দিনগুলোর গল্প ফুটে উঠবে।

আরও পড়ুন

৮ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন অর্জুন-গ্যাব্রিয়েলা

২২ আগস্ট ২০২৬

চাচার মানসিক অবস্থা স্মরণ করে জাফার বলেছেন, ‘শেষের দিনগুলোতে মারাত্মক অভিযোগ ও বাজে আচরণের শিকার হয়ে মাইকেল ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তবে তার মনটা একদম শিশুর মতো পবিত্রই ছিল। এত কষ্টের পরও তিনি মানুষের প্রতি ভালোবাসা ও দয়া দেখানো কখনো বন্ধ করেননি। আমি চাই বিশ্ববাসী একজন মানুষ হিসেবে মাইকেলের এই দিকটি দেখুক।’

গত এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘মাইকেল’ বায়োপিকটি মাত্র তিন মাসের মাথায় বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলার আয় অতিক্রম করে ইতিহাস গড়ে। এটি চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সফল বায়োপিক বা জীবনভিত্তিক সিনেমার স্বীকৃতি পেয়েছে।

হলিউড প্রযোজনা সংস্থা লায়ন্সগেট জানিয়েছে, সিনেমাটির বিশাল সাফল্যের পর ইতিমধ্যেই সিক্যুয়েলের কাজ জোরকদমে শুরু হয়ে গেছে।

২০২৬ সালের শেষের দিকে বা ২০২৭ সালের শুরুতেই এর দৃশ্যধারণের কাজ শুরু হবে। জাফার জ্যাকসন ছাড়াও প্রথম পর্বের অভিনয়শিল্পী মাইলস টেলর, কোলম্যান ডোমিঙ্গো ও নিয়া লং সিক্যুয়েলেও অভিনয় করবেন।

মাইকেলবায়োপিকজাফার জ্যাকসন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়