Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় হলিউড

একই দিনে হলিউডের দুই ছবি স্টার সিনেপ্লেক্সে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৯:৪৫
একই দিনে হলিউডের দুই ছবি স্টার সিনেপ্লেক্সে

২১ আগস্ট হলিউডের দু’টি ছবি একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। ভৌতিক সিনেমার ভক্তরা প্রস্তুতি নিয়ে নিতে পারেন ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা দেখার জন্য। এবারের সিনেমার নাম ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। হাড় হিম করা ভয়ানক এক কাহিনী নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির আগেই আলোচনার সৃষ্টি করেছে। ২১ আগস্ট আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে আসছে সিনেমাটি। সেই সাথে আসছে জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি পাও পেট্রোল-এর তৃতীয় সিনেমা ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’। জুরাসিকের মত ডাইনোসর, আগ্নেয়গিরি এবং একের পর এক উদ্ধার অভিযান মিলিয়ে দারুণ এক অ্যাডভেঞ্চার থাকছে এই সিনেমায়।

ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার

ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলো যারা দেখেছেন তারা যে নতুন কিস্তির জন্য অপেক্ষা করেছিলেন তাতে সন্দেহ নেই। সবশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’-এর পর এই অপেক্ষার শুরু। এমনিতেই ভৌতিক সিনেমার আলাদা ভক্ত শ্রেণী রয়েছে। তাদের কাছে এসব ফ্র্যাঞ্চাইজির আবেদন বরাবরই থাকে। ইনসিডিয়াস সেই আবেদন ধরে রেখেছে। যার ধারাবাহিকতায় এবার সনি পিকচার্স নিয়ে এসেছে ফ্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। জ্যাকব চেজ পরিচালিত একটি আমেরিকান অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা এটি। এতে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ, ব্র্যান্ডন পেরিয়া, মেইজি রিচার্ডসন-সেলার্স এবং লিন শে পূর্ববর্তী সিনেমা থেকে তার চরিত্রে পুনরায় অভিনয় করেছেন।

গল্পে দেখা যাবে, জেমা এক তরুণী মা যে তার মেয়েকে নিয়ে নিজের শৈশবের বাড়িতে বসবাস করে। হঠাৎ সে আবিষ্কার করে যে তার একটি অস্বাভাবিক ক্ষমতা আছে। সে ‘দ্য ফারদার’ নামক এক হারানো আত্মাদের শুদ্ধিকরণ রাজ্যে ভ্রমণ করতে পারে। যখন কোনো অশুভ শক্তি তার পিছু নেয়, সে বুঝতে পারে যে সে সেখানকার জীবদের বাস্তব জগতে ফিরিয়ে আনতে পারে। একবার সেই দানবেরা তার ক্ষমতার কথা জেনে গেলে বাস্তব পৃথিবী তাদের খেলার মাঠে পরিণত হয়। আগের সিনেমাগুলোতে মানুষ দ্য ফারদার-এ গিয়ে সেখানে আটকে পড়া আত্মা বা দানবের মুখোমুখি হতো। জেমার ক্ষমতা তার চেয়েও বিপজ্জনক। সে দ্য ফারদার থেকে কোনো সত্তাকে বাস্তব পৃথিবীতে নিয়ে আসতে পারে। দ্য ফারদার হলো ইনসিডিয়াস ইউনিভার্স-এর একটি অদৃশ্য শুদ্ধিকরণ রাজ্য, যেখানে মৃত আত্মা ও ভয়ংকর অতিপ্রাকৃত সত্তারা অবস্থান করে। নতুন ছবিতে ধারণাটি আরও এক ধাপ এগিয়েছে। একটি নতুন পরিবারকে সেখানে ঠেলে দেওয়া হয় এবং তারা আবিষ্কার করে যে দ্য ফারদার বাস্তব জগতের মধ্যে ছড়িয়ে পড়ছে। এ কারণে ছবিটির সম্ভাব্য ভয়টা শুধু ‘একটি ভূত বাড়িতে আছে’ এমন নয়; বরং ভূতের জগত এবং আমাদের জগতের সীমারেখাই ভেঙে যায়। জেমা চরিত্রে অভিনয় করছেন অ্যামেলিয়া ইভ। তিনি এই সিনেমার প্রধান চরিত্র এবং গল্পের কেন্দ্রবিন্দু। তার চরিত্রের বিশেষত্ব হলো, সে শুধু ভূত দেখতে পায় না; দ্য ফারদার-এর সঙ্গে তার একটি সক্রিয় সংযোগ রয়েছে। এই ক্ষমতাই একদিকে তার শক্তি, অন্যদিকে তার পরিবারের জন্য সবচেয়ে বড় বিপদ। সিনেমাটি দ্য ফারদার-এর ইতিহাস ও নিয়ম সম্পর্কে আরও কিছু নতুন তথ্য প্রকাশ করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

গায়িকা শারমিন বিয়ের খবর বাবাকে জানাননি যে কারণে

২০ আগস্ট ২০২৬



পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি
জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি পাও পেট্রোল-এর তৃতীয় সিনেমা ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাও পেট্রোল: দ্য মাইটি মুভি’-এর সিক্যুয়েল এটি। ক্যাল ব্রুঙ্কার পরিচালিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে কন্ঠ দিয়েছেন কার্টার ইয়ং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস, জেনিফার হাডসন, ফরচুন ফেইমস্টার, জামিলা জামিল, প্যারিস হিলটন, ¯œুপ ডগ এবং হেনরি বোলান। এছাড়াও এই সিনেমায় টেলিভিশন সিরিজ এবং পূর্ববর্তী সিনেমাগুলোর বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী তাদের চরিত্রে পুনরায় অভিনয় করেছেন। যেমন ম্যাকেনা গ্রেস, রন পার্ডো, লুসিয়েন ডানকান-রিড এবং নাইলান পার্থিপান এবং আরও অনেকে এই দলে যোগ দিয়েছেন।

এই সিনেমায় পাও পেট্রোল একটি ডাইনোসর অধ্যুষিত দ্বীপে বিধ্বস্ত হয়ে অবতরণ করে এবং একের পর এক উদ্ধার অভিযানে জড়িয়ে পড়ে। নতুন বন্ধু রেক্সের সাহায্যে তারা দ্বীপটি থেকে সম্পদ আহরণের জন্য মেয়র হামডিঙ্গারের পরিকল্পনা থেকে এই বিপন্ন প্রজাতিকে রক্ষা করে। গল্পের শুরুতে পাও পেট্রোল-এর দল একটি রহস্যময় ঝড়ের কবলে পড়ে। তাদের জাহাজ পথ হারিয়ে একটি অজানা, দুর্গম ট্রপিক্যাল দ্বীপে গিয়ে পড়ে। কিন্তু এটি সাধারণ কোনো দ্বীপ নয়। এখানে রয়েছে জীবন্ত ডাইনোসর! দলটি সেখানে পরিচিত হয় জবী নামের একটি নতুন কুকুরের সঙ্গে। জবী বহু বছর ধরে ওই দ্বীপে আটকা পড়ে আছে এবং ডাইনোসর সম্পর্কে অসাধারণ জ্ঞান অর্জন করেছে। ফলে নতুন জায়গায় পাও পেট্রোল -এর জন্য সে গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে ওঠে। কিন্তু বিপদ আরও বড়। তাদের পুরনো শত্রু মেয়র হামডিঙ্গার দ্বীপের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে খনিজ সম্পদ, নিজের কাজে ব্যবহার করতে খননকাজ শুরু করে। তার কর্মকান্ডের ফলে দ্বীপের একটি দীর্ঘদিনের সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠে। এরপর পাও পেট্রোলকে একই সঙ্গে দ্বীপের মানুষ ও প্রাণীদের উদ্ধার করতে, ডাইনোসরদের বাঁচাতে, আগ্নেয়গিরির বিপদ মোকাবিলা করতে এবং হামডিঙ্গার-এর পরিকল্পনা থামাতে দেখা যায়। জবী শুধু নতুন একটি চরিত্র নয়; সিনেমার গল্পে তার বিশেষ ভূমিকা রয়েছে। সে দ্বীপে দীর্ঘদিন থাকার কারণে ডাইনোসরদের সম্পর্কে বিশেষজ্ঞ এবং পাও পেট্রোল-কে দ্বীপের বিপজ্জনক পরিবেশ বুঝতে সাহায্য করে। এছাড়া জবী চরিত্রের মাধ্যমে অসুবিধা বা শারীরিক সীমাবদ্ধতার মধ্যেও বুদ্ধি, সাহস ও দৃঢ়তার মাধ্যমে সমস্যার সমাধান করা যায় এমন একটি ইতিবাচক বার্তা তুলে ধরা হয়েছে।

সিনেমাটির মূল আকর্ষণ তিনটি জিনিসের সমন্বয়- পাও পেট্রোল, ডাইনোসর এবং আগ্নেয়গিরি। আগের সিনেমাগুলোর ফর্মুলার সঙ্গে এবার জুরাসিকের মত ডাইনোসর অ্যাডভেঞ্চার যোগ হয়েছে। দ্বীপ, ডাইনোসর, আগ্নেয়গিরি এবং একের পর এক উদ্ধার অভিযান মিলিয়ে শিশু দর্শকদের জন্য দ্রুতগতির অ্যাডভেঞ্চার তৈরি করা হয়েছে। জনপ্রিয় ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজ-এর নতুন গান ইড়ঃঃষব টঢ় ব্যবহার করা হয়েছে এই সিনেমায়। শেষ পর্যন্ত পাও পেট্রোল এবং জবী-এর সম্মিলিত প্রচেষ্টায় দ্বীপের প্রাণীদের রক্ষা করা হয়। দ্বীপে প্রাকৃতিক পরিবেশ ফিরে আসে। জবী আর একা থাকে না। পাও পেট্রোল-এর সঙ্গে একটি নতুন বন্ধন তৈরি করে। নিজের জ্ঞান ও অভিজ্ঞতা ব্যবহার করে জবী অন্যদের বাঁচাতে সক্ষম হয় এবং পাও পেট্রোল -এর সঙ্গে তার জায়গা তৈরি করে। নিজের একাকীত্ব কাটিয়ে সে একটি পরিবার খুঁজে পায়।

ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদারপাও পেট্রোল: দ্য ডাইনো মুভিহলিউডস্টার সিনেপ্লেক্স
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise