Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

বক্স অফিসে সফল, তবু ‘দ্য ওডিসি’ নিয়ে তীব্র ক্ষোভ অনুবাদকের

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৩:৪৩
বক্স অফিসে সফল, তবু ‘দ্য ওডিসি’ নিয়ে তীব্র ক্ষোভ অনুবাদকের

সংগৃহীত ছবি

ক্রিস্টোফার নোলানের মহাকাব্যিক সিনেমা ‘দ্য ওডিসি’ যখন বিশ্বজুড়ে বক্স অফিসে ঝোড়ো গতিতে ব্যবসা করছে, ঠিক তখনই এক বোমার মতো মন্তব্য করে বসলেন হোমারের মূল কাব্যের বিখ্যাত অনুবাদক এমিলি উইলসন!

২০১৭ সালে তার করা ইংরেজি অনুবাদ থেকেই অনুপ্রেরণা নিয়ে সিনেমাটির চিত্রনাট্য লিখেছিলেন নোলান। তবে বড় পর্দায় নিজের লেখা ভাবনার এমন রূপ দেখে নোলানের ওপর চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন এই অধ্যাপক।

সিনেমাটির সংলাপ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে এমিলি উইলসন লিখেছেন, ‘সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ একেবারে জঘন্য! চরিত্রের মুখের কথার পেছনে কোনো বিশ্বাসযোগ্য যুক্তি বা কারণ নেই। সত্যি বলতে সংলাপ লেখা নোলানের ক্ষমতার মধ্যে পড়ে না। মূল কবিতার যে প্রাণ—সময়, স্মৃতি বা যুদ্ধের জটিলতা, তার কিছুই ফুটিয়ে তুলতে পারেননি পরিচালক।’

সিনেমাটিতে ম্যাট ডেমন অভিনীত মূল চরিত্র ওডিসিয়াসকে খোঁচা দিয়ে তিনি বলেছেন, ‘স্ক্রিপ্টের কোনো অংশ আমার হাতে লেখা হলে আমি লজ্জিত হতাম। ডেমনের চরিত্রটির মধ্যে সেই জটিলতা বা চতুরতা ফুটেই ওঠেনি।’

ছবিতে জেন্ডায়া ও লুপিতা নিয়ংওর মতো তারকাদের কাস্ট করা নিয়ে তিনি বলেছেন, বৈচিত্র্যময় অভিনয়ের দোহাই দেওয়া হলেও এতে কৃষ্ণাঙ্গ চরিত্রগুলোকে কেবল শ্বেতাঙ্গ নায়কের সাহায্যকারী হিসেবেই ব্যবহার করা হয়েছে। এছাড়া ছবিতে রসকসহীন উপস্থাপন এবং খাবারের বাজে দৃশ্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

শিক্ষিকার ভাইরাল রিলের প্রশংসা করলেন ওমর সানী

২৯ জুলাই ২০২৬


তবে নোলানকে পুরোপুরি খালি হাতে ফেরাননি উইলসন। কিছুটা কটাক্ষের সুরেই তিনি যোগ করেন, ‘নোলানের অন্য অনেক সিনেমার মতো ওডিসি কিন্তু একঘেয়ে বা বিরক্তিকর ছিল না। কারণ মূল গ্রিক কাব্যের গল্পটা এতই শক্তিশালী যে নোলান চাইলেও তা পুরোপুরি নষ্ট করতে পারতেন না!’

সিনেমা মুক্তির আগে পরিচালক ক্রিস্টোফার নোলান নিজে স্বীকার করেছিলেন যে এমিলি উইলসনের অনুবাদের প্রথম লাইন—‘আমাকে একজন জটিল মানুষের কথা বলুন’ থেকেই তিনি পুরো সিনেমার মূল অনুপ্রেরণা পেয়েছিলেন। তখন উইলসন আনন্দিত হলেও পুরো সিনেমা দেখার পর তার সেই মোহভঙ্গ ঘটে।

এমিলি উইলসনের এই কঠোর সমালোচনার একদম বিপরীত চিত্র দেখা যাচ্ছে বক্স অফিসে। মাত্র দুই সপ্তাহে বিশ্বজুড়ে প্রায় ৬৪ কোটি মার্কিন ডলার আয় করে নিয়েছে সিনেমাটি। শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, রিভিউ ওয়েবসাইট রোটেন টমেটোস-এ ৯৪% সমালোচক এবং ৯৭% দর্শকের ইতিবাচক রেটিং নিয়ে ২০২৬ সালের অন্যতম সফল সিনেমা হিসেবে রাজত্ব করছে নোলানের ‘দ্য ওডিসি’।

দ্য ওডিসিক্রিস্টোফার নোলানএমিলি উইলসন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ