ক্রিস্টোফার নোলানের মহাকাব্যিক সিনেমা ‘দ্য ওডিসি’ যখন বিশ্বজুড়ে বক্স অফিসে ঝোড়ো গতিতে ব্যবসা করছে, ঠিক তখনই এক বোমার মতো মন্তব্য করে বসলেন হোমারের মূল কাব্যের বিখ্যাত অনুবাদক এমিলি উইলসন! ২০১৭ সালে তার করা ইংরেজি অনুবাদ থেকেই অনুপ্রেরণা নিয়ে সিনেমাটির চিত্রনাট্য লিখেছিলেন নোলান। তবে বড় পর্দায় নিজের লেখা ভাবনার এমন রূপ দেখে নোলানের ওপর চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন এই অধ্যাপক।সিনেমাটির সংলাপ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে এমিলি উইলসন লিখেছেন, ‘সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ একেবারে জঘন্য! চরিত্রের মুখ...