Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

শিক্ষিকার ভাইরাল রিলের প্রশংসা করলেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:৪৯
শিক্ষিকার ভাইরাল রিলের প্রশংসা করলেন ওমর সানী

ওমর সানী

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণের ধারা...’— জনপ্রিয় এই গানের একটি রিলস ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং ও কটূক্তির শিকার হয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকা, বিউটি পাল।

বিষয়টি ঘিরে স্থানীয় কিছু নিউজ পোর্টাল ও নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে এই পরিস্থিতিতে শিক্ষিকার পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মী থেকে শুরু করে সুশীল সমাজের মানুষ। এবার সেই প্রতিবাদে শামিল হয়ে সরব হলেন জনপ্রিয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিও বার্তায় অভিনেতা ওমর সানী এই ঘটনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

ভিডিওর শুরুতেই গানের দু-কলি গেয়ে স্মৃতিকাতর হয়ে ওমর সানী বলেছেন, ‘এই গানটি নব্বইয়ের দশকে আমাদের যৌবনের শুরুতে মুক্তি পেয়েছিল। আমরা অদ্ভুতভাবে গানটি গাওয়ার চেষ্টা করতাম এবং ভীষণ রোমান্টিক হয়ে যেতাম। আমি যখন চলচ্চিত্রে ঢুকলাম, তখনও গানটি বাজতো—আজও বাঙালি জাতির হৃদয়জুড়ে বেজেই চলেছে।’

তবে গানের প্রসঙ্গ টেনে তিনি আসল সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষক সমাজের প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, ‘আজ আমি গান নিয়ে কথা বলতে আসিনি। কথা বলব একজন শিক্ষিকাকে নিয়ে, যিনি পরম শ্রদ্ধার জায়গায় কাজ করছেন—মানুষ গড়ার কারিগর তিনি। অত্যন্ত চমৎকার একটি শাড়ি পরে সুন্দর একটি ভিডিও করেছিলেন তিনি।’

অনলাইন বুলিং ও ট্রোলারদের উদ্দেশ্য করে কড়া ভাষায় ক্ষোভ ঝেড়ে ওমর সানী বলেছেন, ‘কিন্তু সমাজে কিছু বিকৃত মানসিকতার মানুষ থাকে, যাদের হাতে কোনো কাজ থাকে না। মোবাইলের পেছনে লুকিয়ে তারা গালিগালাজ করার চেষ্টা করে। সামনে এসে কথা বলার যোগ্যতা যাদের নেই, তারাই এসব অপচেষ্টা করে ভাইরাল হতে চায়। একজন শিক্ষকের কি কোনো ব্যক্তিগত জীবন বা বিনোদনের অধিকার থাকতে পারে না?’

আরও পড়ুন

কতদিন স্পাইডার-ম্যান হয়ে থাকবেন, জানালেন টম হল্যান্ড

২৯ জুলাই ২০২৬

শিক্ষিকাকে চাকরিচ্যুত করার দাবির সমালোচনা করে তিনি আরও যোগ করেন, ‘অনেকে বলছে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হোক, সে কীভাবে প্রধান শিক্ষিকা হয়! এসব বলার আগে নিজেদের মানসিকতার দিকে তাকানো উচিত।’

অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে ওমর সানী শিক্ষিকা বিউটি পালের উদ্দেশ্যে শুভকামনা জানান। তিনি বলেছেন, ‘ম্যাডাম, আপনি মানুষ গড়ার কারিগর, আপনি অবশ্যই ভালো থাকবেন। আপনি চমৎকার একটি ভিডিও উপহার দিয়েছেন। চলার পথে কিছু নেতিবাচক মানুষ থাকবেই, সেদিকে একদম কান দেবেন না। আপনার সাথে সরাসরি পরিচয় না থাকলেও দূর থেকে আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।’

উল্লেখ্য, সিলেটের ফেঞ্চুগঞ্জের প্রধান শিক্ষিকা বিউটি পালের তৈরি রিলস ভিডিও নিয়ে বিতর্ক সৃষ্টির পর তার সহকর্মীরাও একই গানে ভিডিও বানিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানান এবং শিক্ষিকার পাশে থাকার বার্তা দেন।

ওমর সানীর এই ভিডিও বার্তাটি নেটিজেনদের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং ট্রোলিংয়ের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ওমর সানীভাইরাল ভিডিওবিউটি পাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে