Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নাটক

ঈদের নাটকের ভিড়ে ‘বই পোকা’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৩:২৫
ঈদের নাটকের ভিড়ে ‘বই পোকা’

কোরবানি ঈদ উপলক্ষে প্রচারিত অসংখ্য নাটকের মধ্যে দর্শকদের বিশেষ নজর কেড়েছে ‘বই পোকা’। পারিবারিক আবহে নির্মিত ভিন্নধর্মী রোমান্টিক গল্পের এই নাটকটি মুক্তির চার দিনের মধ্যেই প্রায় ৯ লাখ দর্শক দেখেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের মন্তব্যঘরেও নাটকটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা।

আকবর হায়দার মুন্নার গল্পভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন তপু খান। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। তাদের রসায়নও দর্শকদের মুগ্ধ করেছে।

গত ২ জুন ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নাটকটি। প্রচলিত ট্রেন্ডনির্ভর কমেডির বাইরে গিয়ে সামাজিক বার্তাসমৃদ্ধ গল্প উপস্থাপনের কারণে এটি দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছে।

নির্মাতা তপু খান উল্লেখ করেন, নাটকটিতে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব এবং মানুষের আসক্তির বিষয়টি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মকে বই ও সাহিত্যের প্রতি আগ্রহী হওয়ার বার্তাও রয়েছে। তার ভাষ্য, নির্মাণের সময় থেকেই মনে হয়েছিল নাটকটি দর্শকদের ভালো লাগবে। প্রচারের পর ইতিবাচক সাড়া পেয়ে তিনি আনন্দিত।

আরও পড়ুন

স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করতে গিয়ে সীমালঙ্ঘন, চড়-পাল্টা চড়

০৮ জুন ২০২৬

গল্পকার আকবর হায়দার মুন্না মন্তব্য করেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমকে ঘিরে মানুষের অতিরিক্ত নির্ভরতা পারিবারিক ও সামাজিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে বই পড়ার অভ্যাসও কমে যাচ্ছে। এসব বিষয় নিয়েই গল্পটির ভাবনা তৈরি হয়েছে। দর্শকদের ভালো লাগা তাকে তৃপ্তি দিয়েছে বলেও তিনি জানান।

অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘বই পোকা’ একটি ব্যতিক্রমধর্মী গল্পের নাটক। এর সংলাপ দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। এমন একটি কাজের জন্য তিনি নির্মাতা তপু খানকে ধন্যবাদ জানিয়েছেন।

অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানও নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, ‘বই পোকা’য় কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিন মনে থাকবে। নাটকে নিজের চরিত্রটির প্রতিও আলাদা ভালো লাগা তৈরি হয়েছে।



নাটকটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, আব্দুল্লাহ রানা ও রোজী সিদ্দিকী। একটি বিশেষ চরিত্রে দেখা গেছে তারিক আনাম খানকে।


নাটকখায়রুল বাসার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম