Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০১:৩৬
মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’

শিকারি মিউজিক ভিডিওর দৃশ্য

চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ মুক্তি পেয়েছে। সম্পূর্ণ নিউ ইয়র্কে চিত্রায়িত মিউজিক ভিডিও নেয়ে নেটিজেনদের আগ্রহ টিজার প্রকাশের পর থেকেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা।

মিউজিক ভিডিওর শুরুতেই স্পোর্টস বাইকে চড়ে নতুন লুকে উপস্থিত হন এই অভিনেতা। তার সঙ্গে হাজির দেশি বিদেশি ৬ জন নারী মডেল।

ভিডিওতে কখনও সমুদ্রসৈকতে জাহাজে, আবার কখনও সমুদ্রের তীরঘেঁষা রাস্তায় জায়েদ খানকে বিভিন্ন দৃশ্যে দেখা গেছে। নাচ ও অভিনয়ের পাশাপাশি ভিডিওটির দৃশ্যায়নেও রাখা হয়েছে বৈচিত্র্য।

আরও পড়ুন

চা বাগানের রক্তাক্ত অধ্যায় কোক স্টুডিওর গানে

২০ আগস্ট ২০২৬

জায়েদ খান জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওর চিত্রায়ণ করা হয়েছে।

নায়কের ভাষ্য, শিকারী শুধু একটি মিউজিক ভিডিওই নয়, এতে ফিল্মি আবেদন রয়েছে এবং এটি অবশ্যই আন্তর্জাতিক মানের একটি নির্মাণ হয়েছে।

বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত এই ভিডিওচিত্রে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন এবং যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।

ভিডিওটির নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও কাজ করেছেন। স্টেডিক্যাম অপারেটর হিসেবে ছিলেন এনরিক ক্যামাচো।

‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। জানা গেছে, বড় বাজেটের এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে। নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন টেকনিশিয়ানও অংশ নিয়েছেন।

জায়েদ খানমিউজিক ভিডিওশিকারি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise