Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

কোরবানি ঈদে আসছে ‘মাসুদ রানা’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৯:৩১
কোরবানি ঈদে আসছে ‘মাসুদ রানা’

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রূপালী পর্দায় আসছে সেবা প্রকাশনীর জনপ্রিয় স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। সম্প্রতি সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, আসন্ন কোরবানি ঈদে দেশের মাল্টিপ্লেক্সসহ বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ নিশ্চিত করেছেন, সব জটিলতা কাটিয়ে এবার দর্শকদের সামনে আসছে ‘মাসুদ রানা’।

কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির পোস্টার তৈরি করা হয়েছে সেবা প্রকাশনীর ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন

গ্রেপ্তার করে সান্ত্বনা, এই সার্কাস আর কত দিন?

২০ মে ২০২৬

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সামাজিক মাধ্যমে পোস্টার শেয়ার করে উল্লেখ করেছে, “বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় ‘মাসুদ রানা’। বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা চরিত্র ফিরছে পরিচিত রূপে।”


এর আগে ২০২০ সালে জাজ মাল্টিমিডিয়া ‘মাসুদ রানা’ চরিত্রকে ঘিরে দুটি আলাদা সিনেমা নির্মাণের উদ্যোগ নেয়। এর মধ্যে নির্মাতা আসিফ আকবর পরিচালিত আন্তর্জাতিক সংস্করণের MR-9: Do or Die গত বছর মুক্তি পায়। অন্যদিকে নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটির কাজ বিভিন্ন কারণে দীর্ঘদিন আটকে ছিল।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির মূল শুটিং প্রায় পাঁচ বছর আগেই শেষ হয়েছিল। তবে একটি গান ও কয়েকটি বিশেষ দৃশ্যের কাজ বাকি থাকায় মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি সেই কাজ শেষ হওয়ায় মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

‘কন্যাসন্তানের জন্য আফসোস ছিল, এখন নেই’

২০ মে ২০২৬

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা রাসেল রানা। তার সঙ্গে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পূজা চেরিকে। এছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি।

মাসুদ রানারাসেল রানাআব্দুল আজিজজাজ মাল্টিমিডিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ