Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

‘বনলতা এক্সপ্রেস’: দেশে আয় ৯ কোটি, বিদেশে সর্বকালের সর্বোচ্চ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ২১:২১
‘বনলতা এক্সপ্রেস’: দেশে আয় ৯ কোটি, বিদেশে সর্বকালের সর্বোচ্চ

‘বনলতা এক্সপ্রেস’-এর পোস্টারে (ওপরে বাঁ থেকে) আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শামীমা নাজনীন, (নিচে বাঁ থেকে) চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও শরিফুল রাজ (ছবি: বুড়িগঙ্গা টকিজ)

দেশ-বিদেশে দুরন্ত গতিতে ছুটছে নন্দিত কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। দর্শক চাহিদা অব্যাহত থাকায় রমরমিয়ে ব্যবসা করছে এই ছবি। দেশে মুক্তির মাস পূর্ণ হওয়ার আগেই এর ৯ কোটির বেশি টাকার টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডা) বক্স অফিসে বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে সর্বকালের সবচেয়ে বেশি আয়ের নতুন রেকর্ড গড়েছে এটি।

‘বনলতা এক্সপ্রেস’-এর প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, মুক্তির ২৯তম দিনে এসে শুধু দেশে ছবিটির মোট আয় হয়েছে ৯ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে ৭ কোটি ৪৮ লাখ, ব্লকবাস্টার সিনেমাসে ৯৫ লাখ, লায়ন সিনেমাসে ৩৯ লাখ, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে ২২ লাখ, কুমিল্লার কে-স্ক্রিন সিনেপ্লেক্সে ১৩ লাখ, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউতে ১২ লাখ ও অন্যান্য প্রেক্ষাগৃহে ১১ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।

‘বনলতা এক্সপ্রেস’-এর দৃশ্যে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী (ছবি: বুড়িগঙ্গা টকিজ)

এদিকে, উত্তর আমেরিকার বক্স অফিসে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা বাংলাদেশি চলচ্চিত্রের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘বনলতা এক্সপ্রেস’। বিদেশে মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই ছবিটি ছাড়িয়ে গেছে এতদিন শীর্ষে থাকা ‘হাওয়া’র মোট আয়।

শনিবার (১৮ এপ্রিল) রাতে বুড়িগঙ্গা টকিজ জানিয়েছে, হলিউড (আমেরিকা-কানাডা) বক্স অফিসে সর্বকালের সর্বোচ্চ আয় করা বাংলাদেশের ছবি এখন ‘বনলতা এক্সপ্রেস’। দুই সপ্তাহে ৫৪টি প্রেক্ষাগৃহ থেকে এর মোট আয় হয়েছে ৩ লাখ ৬১ হাজার ডলার। এটি নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২২ সালে উত্তর আমেরিকায় মুক্তির পর ‘হাওয়া’ আয় করে ৩ লাখ ৫৮ হাজার ডলার।

‘বনলতা এক্সপ্রেস’-এর দৃশ্যে সাবিলা নূর ও শরিফুল রাজ (ছবি: বুড়িগঙ্গা টকিজ)

‘বনলতা এক্সপ্রেস’-এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্র হলিউড বক্স অফিসে চারশ হাজারের ক্লাবে যোগ দেবে, এই প্রত্যাশা আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর। তাদের তথ্যানুযায়ী, উত্তর আমেরিকায় তৃতীয় সপ্তাহে মোট ২১টি থিয়েটারে চলছে ছবিটি। এর মধ্যে ১৬টি প্রেক্ষাগৃহে আগের সপ্তাহেও প্রদর্শিত হয়েছে এই ছবি। নতুন প্রেক্ষাগৃহ যোগ হয়েছে ৫টি। উত্তর অ্যামেরিকায় তৃতীয় সপ্তাহে এটাই সর্বকালের সর্বোচ্চ।

‘বনলতা এক্সপ্রেস’-এর দৃশ্যে শ্যামল মাওলা (ছবি: বুড়িগঙ্গা টকিজ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিত্রা ও তরুণ চিকিৎসক আশহাবের পরিচয়ের পাশাপাশি ট্রেনে যাত্রীদের বিচিত্র ও মজার গল্প নিয়ে তৈরি হয়েছে ২ ঘণ্টা ৩৩ মিনিট দৈর্ঘ্যের ‘বনলতা এক্সপ্রেস’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী, লাবণ্য চৌধুরী, সাবরিন আজাদ, তৃধা পাল ও মাশা ইসলাম। ছবিটি সহ-প্রযোজনা করেছে হইচই স্টুডিওস ও ডোপ প্রোডাকশন্স।

বনলতা এক্সপ্রেসতানিম নূরসাবিলা নূরশরিফুল রাজমোশাররফ করিমচঞ্চল চৌধুরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!