Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

শরীর দেখে আমাকে কাস্ট করা হয়েছে : অঞ্জলি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:২৯
শরীর দেখে আমাকে কাস্ট করা হয়েছে : অঞ্জলি

করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে রণবীর সিংয়ের বোন ‘গোলু’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী অঞ্জলি আনন্দ। এবার নতুন ছবি ‘ধামাল ৪’ মুক্তির দিনে বলিউডের কাস্টিং প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। অভিনেত্রীর দাবি, অভিনয় দক্ষতার চেয়ে তাঁর শারীরিক গঠন বা ‘বডি টাইপ’ দেখেই বারবার তাঁকে কাস্ট করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অঞ্জলি বলেছেন, আজ পর্যন্ত আমি যতগুলো সুযোগ পেয়েছি, প্রায় সব ক্ষেত্রেই প্রথমে আমার। পরে নির্মাতারা বুঝেছেন যে আমি অভিনয়ও করতে পারি, তখন ভিন্ন ধরনের চরিত্র দিয়েছেন।

তিনি জানান, তার প্রথম ওয়েব সিরিজ ‘আনট্যাগ’-এও ওজনের কারণেই তাঁকে নির্বাচন করা হয়েছিল। পরে ‘রাত জওয়ান হ্যায়’ ও ‘ডাব্বা কার্টেল’-এর মতো প্রোজেক্টে অভিনয়ের সুযোগ পেলেও সিনেমায় এখনও এমন কোনো চরিত্র পাননি, যেখানে তাঁর ওজন বা শারীরিক গঠনকে কেন্দ্র করে গল্প এগোয় না।

এদিকে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ইন্দ্র কুমার পরিচালিত কমেডি ছবি ‘ধামাল ৪’। ছবিতে রিতেশ দেশমুখের বিপরীতে অভিনয় করেছেন অঞ্জলি। তবে শুরুতে তিনি ছবিটি করতে রাজি ছিলেন না। কারণ, চিত্রনাট্যে তাঁর ওজন নিয়ে কয়েকটি রসিকতা ছিল।

এ প্রসঙ্গে অঞ্জলি বলেছেন, আমার প্রথম প্রতিক্রিয়া ছিল ‘না’। কারণ ছবিতে আমার ওজন নিয়ে কিছু জোকস ছিল। আমি সবসময় বডি শেমিংয়ের বিরুদ্ধে কথা বলি। তাই আমার অনেক ভক্তও এমন চরিত্রে অভিনয় করায় হতাশ হয়েছিলেন। পরে ভাবলাম, এই চরিত্র তো কেউ না কেউ করবেই। তাহলে সেটি আমি কেন করব না? বরং চরিত্রটিকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জটাই নিলাম।

অঞ্জলি আনন্দের অভিনয়জীবনের শুরু ‘আনট্যাগ’ ওয়েব সিরিজ দিয়ে। এরপর টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ঢাই কিলো প্রেম’-এ অভিনয় করেন তিনি। ক্যারিয়ারের শুরুতে তাঁকে প্রায়ই প্লাস-সাইজ চরিত্রে কৌতুকের উপাদান হিসেবে ব্যবহার করা হতো। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতেও তাঁর ‘গোলু’ চরিত্রের ক্ষেত্রে ওজনকে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরা হয়েছিল।

অঞ্জলি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে বলিউড তার শারীরিক গঠনের বাইরে গিয়ে একজন অভিনেত্রী হিসেবে তার দক্ষতাকে মূল্যায়ন করবে। অন্যদিকে ‘ধামাল ৪’-এ অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, সঞ্জয় মিশ্র ও রবি কিষাণের মতো তারকাদের সঙ্গে তাঁর উপস্থিতি দর্শকদের কতটা আনন্দ দিতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

অঞ্জলি আনন্দ,বলিউডঅভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব