Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

কারিশমার হৃদয়ে আছেন প্রাক্তন সঞ্জয়

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৪:০৫
কারিশমার হৃদয়ে আছেন প্রাক্তন সঞ্জয়

প্রাক্তন সঞ্জয় কাপুরকে স্মরণে কারিশমা কাপুর

সম্পর্কের টানাপোড়েন, তিক্ততা আর আইনি লড়াইয়ের ঊর্ধ্বে গিয়েও যে মানবিকতা এবং অতীত স্মৃতির এক অদৃশ্য সুতো থেকে যায়, তা আরও একবার প্রমাণ করলেন কারিশমা কাপুর। গত বছর ১২ জুন ইংল্যান্ডে পোলো খেলার সময় এক অদ্ভুত ও মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দিল্লির নামী ব্যবসায়ী এবং কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। গতকাল তার প্রথম মৃত্যুবার্ষিকীতে সমস্ত তিক্ততা ভুলে কাপুর পরিবারের এই জ্যেষ্ঠ কন্যা ইনস্টাগ্রামে এক বার্তা দিয়ে লিখেছেন, ‘সঞ্জয় আমাদের হৃদয়ে চিরকাল।’

বিচ্ছেদের এক দশক পর কারিশমার এই সংক্ষিপ্ত অথচ স্পর্শকাতর পোস্টটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ চর্চায় রয়েছে।
২০০৩ সালে রাজকীয় আয়োজনে বিয়ে হলেও ২০১৪ সালে কারিশমা ও সঞ্জয়ের পথ আলাদা হয়ে যায়। ২০১৬ সালে তাদের দীর্ঘ ও বিতর্কিত ডিভোর্স প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল, যার মধ্যে পারিবারিক সহিংসতার মতো কড়া অভিযোগও ছিল। তবে গত বছর ইংল্যান্ডে পোলো খেলার মাঠে একটি মৌমাছি গিলে ফেলার পর আকস্মিক হার্ট অ্যাটাকে সঞ্জয়ের মৃত্যুর খবর স্তব্ধ করে দিয়েছিল সবাইকে। সমস্ত পুরনো মনস্তাপ ভুলে কারিশমা কাপুর তার দুই সন্তান সামায়রা ও কিয়ানকে নিয়ে দিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্যে হাজির হয়েছিলেন, যেখানে পাশে ছিলেন বোন কারিনা ও সাইফ আলী খান।

আরও পড়ুন

কেটি পেরির ‘ফায়ারওয়ার্ক’ থেকে লিসার কে-পপ ধামাকা

১৩ জুন ২০২৬

সঞ্জয় কাপুরের আকস্মিক প্রয়াণের পর বর্তমানে পর্দার আড়ালে এক বিশাল আইনি যুদ্ধ চলছে। প্রয়াত এই ব্যবসায়ীর রেখে যাওয়া প্রায় ৩০ হাজার কোটি রুপির বিশাল সাম্রাজ্য ও সম্পত্তির অধিকার নিয়ে একদিকে কারিশমা কাপুরের দুই সন্তান এবং অন্যদিকে সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুর ও মা রানী কাপুরের মধ্যে আইনি টানাপোড়েন চলছে। তবে এই জটিল পরিস্থিতির মাঝেও সঞ্জয়ের বর্তমান ও প্রাক্তন— দুই স্ত্রীই সোশ্যাল মিডিয়ায় তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবও সঞ্জয়ের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে লিখেছেন, সঞ্জয়ের রেখে যাওয়া মূল্যবোধই এখন তাদের বেঁচে থাকার শক্তি। অতীতের সমস্ত আইনি কাদা-ছোড়াছুড়ি আর ব্যক্তিগত ক্ষতকে পাশে সরিয়ে রেখে দুই পরিবারের এই শোক প্রকাশ প্রমাণ করে, দিনশেষে মৃত্যু সব তিক্ততার অবসান ঘটায়।

সঞ্জয় কাপুরকারিশমা কাপুরপ্রাক্তনবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে