Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

এথনিক লুকে নজর কাড়লেন বাণী কাপুর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৪:৪৪
এথনিক লুকে নজর কাড়লেন বাণী কাপুর

বাণী কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী বাণী কাপুর শুধু অভিনয়ের জন্যই নয়, তার দুর্দান্ত ফ্যাশন সেন্সের জন্যও ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি একটি ঐতিহ্যবাহী এথনিক লুকে ক্যামেরাবন্দি হয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

বিখ্যাত ডিজাইনার ময়ূর গিরোত্রার ডিজাইন করা একটি কচ্ছ-এমব্রয়ডারি করা জমকালো সুটে তার এই বর্ণিল ও রাজকীয় রূপ দেখে মুগ্ধ অনুরাগীরা।

শনিবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই রাজকীয় পোশাকের কয়েকটি চমৎকার ছবি শেয়ার করেছেন বাণী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুন্দর সব জিনিসের প্রতি ভালোবাসা।’

ছবি: ইনস্টাগ্রামময়ূর গিরোত্রা কুটিউরের নতুন কালেকশন থেকে বেছে নেওয়া এই স্যুটে ভারতের ঐতিহ্যবাহী টেক্সটাইল ও শিল্পকর্ম তুলে ধরা হয়েছে। বাণী কাপুরের লম্বা, স্ট্রেইট-কাট কুর্তাটিতে ছিল নিখুঁত ‘কচ্ছ ওয়ার্ক’ এবং অ্যাপলিক এমব্রয়ডারির চোখধাঁধানো কারুকাজ।

ছবি: ইনস্টাগ্রামপোশাকটিতে কালো, আইভরি, লাল, গোলাপি, নীল, সবুজ ও সোনালি রঙের এক অপূর্ব সংমিশ্রণ ঘটানো হয়েছে। বিভিন্ন জ্যামিতিক মোটিফ ও ফুলের নকশায় সেজে ওঠা এই কুর্তার প্রতিটি অংশই ছিল দেখার মতো। বিশেষ করে গলার কাছে কালো রঙের সুন্দর এমব্রয়ডারি করা বর্ডার ও হাতার প্যাচওয়ার্ক পুরো পোশাকে এনে দিয়েছিল আলাদা অভিজাত্য।

ছবি: ইনস্টাগ্রামতবে পুরো লুকটির আসল আকর্ষণ ছিল বাণীর চাদর বা ‘ঘরচোলা’ ওড়নাটি। অতিরিক্ত কারুকাজ করা কুর্তার সাথে মানানসই লাল, সবুজ ও সোনালি শেডের ভারী বর্ডারের এই দোপাট্টা তার পুরো লুকে এক অন্যরকম রাজকীয় আমেজ এনে দিয়েছিল।

ছবি: ইনস্টাগ্রামযেহেতু পোশাকটি ছিল বেশ বর্ণিল ও জমকালো, তাই ব্যালেন্স বজায় রাখতে গহনার ক্ষেত্রে বেশ সাদামাটা ছিলেন বাণী। কানে পরেছিলেন নকশাদার ভারী দুল এবং পায়ে ট্র্যাডিশনাল কাস্টমাইজড জুত্তি।

আরও পড়ুন

মাফিয়াদের চাপে অশ্লীল গান গাইতে বাধ্য হয়েছিলাম: কুমার শানু

১৬ আগস্ট ২০২৬

চুলের ক্ষেত্রে বাণী বেছে নিয়েছিলেন একটি ট্রেন্ডি ‘বাবল পনিটেল’। সাটিন ফিনিশ মেকআপ, গাঢ় আইলাইনার, পিচ শেডের লিপস্টিক আর কপালে ছোট্ট একটি টিপে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই বলিউড সুন্দরী। ভক্তরাও কমেন্ট বক্সে তার এই ভারতীয় রূপের প্রশংসায় পঞ্চমুখ!

বাণী কাপুরফ্যাশনবলিউড অভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে