Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

কঙ্গনার মুখে দীপিকার বন্দনা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:৫৬
কঙ্গনার মুখে দীপিকার বন্দনা

দীপিকা পাড়ুকোন ও কঙ্গনা রানাউত। ছবিঃ ইনস্টাগ্রাম

বলিউডে কঙ্গনা রানাউত মানেই যেন ঠোঁটকাটা স্বভাব, বিতর্ক আর সমসাময়িক তারকাদের নিয়ে তীক্ষ্ণ সমালোচনা। বিশেষ করে বলিউডের ‘এ-লিস্টার’ অভিনেত্রীদের নিয়ে কঙ্গনার মন্তব্য মানেই যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়, সেখানে এবার ঘটল একেবারে উল্টো এক ঘটনা! নিজের নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির ঠিক আগে, চিরপ্রতিদ্বন্দ্বী বা সমসাময়িকদের অন্যতম সেরা মুখের যেভাবে প্রশংসা করলেন কঙ্গনা, তাতে পুরো ইন্টারনেট দুনিয়া অবাক হয়ে গেছে।

নেটিজেনদের মতে, কঙ্গনার এই পরিপক্ব এবং অকপট বক্তব্য তার প্রতি সাধারণ দর্শকদের সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে।
ছবিঃ ইনস্টাগ্রামএবিপি লাইভ-এর একটি সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়েছিল, বলিউড কেন কঙ্গনার মতো দ্বিতীয় কোনো পাওয়ারহাউজ পারফর্মার পাচ্ছে না? উত্তর দিতে গিয়ে কঙ্গনা নিজের অহংকার প্রকাশ না করে বরং সিনেমার ইতিহাসের প্রতি এক দারুণ শ্রদ্ধা প্রদর্শন করেন। তিনি মনে করিয়ে দেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না।

আরও পড়ুন

অন্ধত্ব আর প্রত্যাখ্যানের ওপারে : ডিএনএ-র মঞ্চে দুই কণ্ঠ, দুই সংগ্রাম এক বার্তা

১২ জুন ২০২৬

কঙ্গনা তার বক্তব্যে বলিউডের সোনালী যুগের লিজেন্ড যেমন— মধুবালা, মীনা কুমারী, ওয়াহিদা রেহমান ও হেমা মালিনীর উদাহরণ টানেন। এরপর ৯০-এর দশকের কারিশমা কাপুর ও মাধুরী দীক্ষিতের নাম উল্লেখ করে বর্তমান যুগের প্রসঙ্গে এসে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘দ্বিতীয় কোনো দীপিকা পাড়ুকোনও আর কখনো আসবে না।’


ছবিঃ ইনস্টাগ্রামবলিউডপ্রেমীরা ভালো করেই জানেন, কঙ্গনা এবং দীপিকার মধ্যকার পেশাদারী ঠাণ্ডা লড়াই বহু পুরনো। বিভিন্ন সময় নেপোটিজম বা বলিউডের ‘মুভি মাফিয়া’ চক্র নিয়ে কথা বলার সময় পরোক্ষভাবে কঙ্গনার নিশানায় এসেছেন অনেকেই। কিন্তু এবার সমস্ত বিভেদ ভুলে দীপিকার বৈশ্বিক লিগ্যাসি, তার স্টারডম এবং অভিনয়ের ধারাকে কঙ্গনা যেভাবে সর্বোচ্চ সম্মান দিলেন, তাকে ‘মাস্টারক্লাস’ বলছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যম এক্স এবং ইনস্টাগ্রামে ভক্তরা মন্তব্য করছেন, ‘কঙ্গনা রানাউত একজন খাটি শিল্পী, তাই তিনি অন্য একজন সত্যিকারের তারকার যোগ্য সম্মান দিতে ভুল করেননি।’

রাজনীতি এবং অভিনয়— দুই নৌকায় পা দিয়ে চলা কঙ্গনার এই নতুন সিনেমাটি গতকাল ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম দিনের পাবলিক রিভিউ এবং বক্স অফিস ট্রেন্ড বলছে, কঙ্গনার দুর্দান্ত অভিনয় দর্শকদের বেশ টানছে। আর সিনেমা হলের বাইরে এই ‘দীপিকা মন্তব্য’ ছবির প্রচারণায় যেন বাড়তি ঘি ঢেলে দিল!


কঙ্গনা রানাউতদীপিকা পাড়ুকোনবলিউডঅভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম