Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

পরিচালনা থেকে স্থায়ী অবসরের ঘোষণা মহেশ ভাটের

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:০৩
পরিচালনা থেকে স্থায়ী অবসরের ঘোষণা মহেশ ভাটের

চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট। ছবি: সংগৃহীত

স্থায়ীভাবে চলচ্চিত্র পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বলিউডের বর্ষীয়ান নির্মাতা মহেশ ভাট। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে আর কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করবেন না। তবে প্রযোজনা ও মঞ্চনাটকের সঙ্গে যুক্ত থাকবেন। বর্তমান চলচ্চিত্রশিল্পের করপোরেট কাঠামো এবং বাণিজ্যিক ধারা নিয়ে অসন্তোষ প্রকাশ করেই এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে আবার পরিচালকের আসনে ফিরবেন কি না, এমন প্রশ্ন করা হলে সরাসরি দেম নেতিবাচক উত্তর। এরপর বর্তমান চলচ্চিত্র নির্মাণের ধারা নিয়ে তুলে ধরেন নিজের অবস্থান।

মহেশ ভাট মন্তব্য করেন, ‘আজকের দিনে সিনেমা বা কনটেন্ট কেমন হবে, তা নির্দিষ্ট কিছু ডিজাইনের ওপর ভিত্তি করে আগে থেকেই ঠিক করে দেওয়া হয়। যখন সবকিছুই চাপিয়ে দেওয়া নিয়মে চলে, তখন সেখানে একজন স্বাধীন শিল্পীর ভূমিকা কোথায়? যেখানে জীবন আছে, সেখানে প্রাণবন্ততা থাকবে, কোনো বেঁধে দেওয়া নিয়ম নয়।’

বর্তমানের বিভিন্ন প্রচারমাধ্যম এবং চলচ্চিত্রের বাণিজ্যিক বিশ্লেষণ পদ্ধতির সমালোচনা করে তিনি আরও মন্তব্য করেন, ‘আজকাল সমস্ত অ্যালগরিদম কেবল সংখ্যার (ভিউস ও কালেকশন) পেছনে ছুটছে। আপনাকে একটা নির্দিষ্ট টেমপ্লেটের মধ্যে নিজেকে কেটেকুটে ফিট করতে বাধ্য করছে তারা। এই খাঁচায় বন্দি হতে পারব না আমি।’

তবে বর্তমান চলচ্চিত্রশিল্প নিয়ে পুরোপুরি হতাশ নন মহেশ ভাট। নির্মাতা ইমতিয়াজ আলীর সাম্প্রতিক কাজ ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’র প্রশংসা করেন তিনি। ‘সাম্প্রতিক সময়ে আমার দেখা অন্যতম সেরা কাজ এটি। আমার মনে হয় এটা একটা বিদ্রোহের মুহূর্ত। অন্ধকার যত গভীরই হোক, সব সময়ই এমন কিছু সাহসী গল্পকার থাকবেন, যারা প্রচলিত বাণিজ্যিক ছক ভেঙে তৈরি করবেন নতুন পথ।’

আরও পড়ুন

আর চলচ্চিত্র পরিচালনা করবেন না মহেশ ভাট, জানালেন বিক্রম

২৫ জুন ২০২৬

মহেশ ভাটের নির্মাতা হিসেবে যাত্রায় বড় বাঁক আসে ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘অর্থ’-এর মাধ্যমে। এরপর ১৯৮৪ সালে ‘সারাংশ’ নির্মাণ করে নিজেকে বলিউডের প্রথম সারির নির্মাতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। নব্বইয়ের দশকে ‘সড়ক’, ‘স্যার’, ‘ক্রিমিনাল’, ‘দস্তক’, ‘তামান্না’ এবং ‘ডুপ্লিকেট’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। এ ছাড়া আমির খানের ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ চলচ্চিত্রের চিত্রনাট্যও তার লেখা।

১৯৯৯ সালে ‘কার্তুজ’ নির্মাণের পর পরিচালনা থেকে বিরতি নেন তিনি। দীর্ঘ ২১ বছর পর ২০২০ সালে আলিয়া ভাট ও সঞ্জয় দত্তকে নিয়ে ‘সড়ক ২’ নির্মাণের মাধ্যমে আবারও ফিরেছিলেন পরিচালনায়। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। এবার পরিচালনা থেকে স্থায়ীভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানালেন তিনি।

বলিউডমহেশ ভাটঅবসর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    advertiseadvertise