স্থায়ীভাবে চলচ্চিত্র পরিচালনা থেকে
অবসরের ঘোষণা দিয়েছেন বলিউডের বর্ষীয়ান নির্মাতা মহেশ ভাট। তিনি স্পষ্ট জানিয়েছেন,
ভবিষ্যতে আর কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করবেন না। তবে প্রযোজনা ও
মঞ্চনাটকের সঙ্গে যুক্ত থাকবেন। বর্তমান চলচ্চিত্রশিল্পের করপোরেট কাঠামো এবং
বাণিজ্যিক ধারা নিয়ে অসন্তোষ প্রকাশ করেই এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে আবার
পরিচালকের আসনে ফিরবেন কি না, এমন প্রশ্ন করা হলে সরাসরি দেম নেতিবাচক উত্তর।
এরপর বর্তমান চলচ্চিত্র নির্মাণের ধারা নিয়ে তুলে ধর...