Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

অভিনেতার বাড়িতে মাদকবিরোধী অভিযান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৭:০৯
শেয়ার করুন:
অভিনেতার বাড়িতে মাদকবিরোধী অভিযান

বালাজি মুরুগাদোস

ভারতের তামিল অভিনেতা ও রিয়েলিটি শো ‘বিগ বস’ বিজয়ী বালাজি মুরুগাদোসের বাড়িতে অভিযান চালিয়েছেন মাদকদ্রব্যবিরোধী বিভাগের কর্মকর্তারা। দীপাবলির রাতে ১৫ কর্মকর্তা তার বাড়িতে গিয়ে তল্লাশি চালান বলে অভিযোগ করেছেন অভিনেতা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তার বিরুদ্ধে কে অভিযোগ করেছেন, তা জানতে চেয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও প্রকাশ করে এ ঘটনার কথা জানান বালাজি। ভিডিওতে কর্মকর্তাদের সঙ্গে তার কথোপকথন দেখা যায়।

পোস্টে অভিনেতা লেখেন, ‘গত রাতে মাদকদ্রব্যবিরোধী বিভাগের ১৫ পুলিশ সদস্য আমার বাড়িতে এসেছিলেন।’

আরও পড়ুন

কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

০৯ নভেম্বর ২০২৬

আরেকটি পোস্টে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়কে ট্যাগ করে বালাজি জানতে চান, তার বিরুদ্ধে কে অভিযোগ করেছেন এবং কী কারণে কর্মকর্তারা বাড়িতে এসেছিলেন। তিনি লেখেন, ‘আমি শুধু জানতে চাই, কে অভিযোগ করেছেন এবং কী কারণে! বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু তারা কিছু জানাননি। আমি রক্ত পরীক্ষার জন্যও প্রস্তুত। কিন্তু আপনাদের পুলিশ বিভাগের এমন আচরণ লজ্জাজনক।’

অভিনেতার দাবি, কর্মকর্তারা তার বাড়িতে তল্লাশি চালানোর জন্য কোনো পরোয়ানা দেখাননি। তবে নিজের কিছু লুকানোর নেই দাবি করে তিনি তাদের বাড়ির ভেতরে প্রবেশের অনুমতি দেন। বালাজির ভাষ্য, তল্লাশি চালিয়ে কর্মকর্তারা তার বাড়িতে তিনটি বিড়াল ও একটি কুকুর ছাড়া আর কিছুই পাননি।

ভিডিওতে দেখা যায়, এক কর্মকর্তা তাকে মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড না করার অনুরোধ করছেন। জবাবে বালাজি বলেছেন, ‘রেকর্ড করুণ। আমি একজন পরিচ্ছন্ন মানুষ। দয়া করে ভেতরে গিয়ে পুরো বাড়ি তল্লাশি করুন।’

একপর্যায়ে ওই কর্মকর্তা জানান, তারা ফোন পাওয়ার পর সেখানে এসেছেন। তখন বালাজি জানতে চান, অভিযোগটি মাদকসংক্রান্ত কি না; প্রয়োজনে তার রক্ত পরীক্ষার প্রস্তাবও দেন তিনি।

আরও পড়ুন

শেখ হাসিনা আপনি ফিরবেন না, নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন : আসিফ নজরুল

০৯ নভেম্বর ২০২৬

অভিনেতা আরও বলেছেন, তিনি নিজেই কর্মকর্তাদের বাড়ির ভেতরে প্রবেশের আমন্ত্রণ জানিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন। তবে কী অভিযোগের ভিত্তিতে তারা এসেছেন, তার ব্যাখ্যা চান তিনি।

এদিকে এ ঘটনায় মাদকদ্রব্যবিরোধী বিভাগ কিংবা মুখ্যমন্ত্রী বিজয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযান পরিচালনার কারণ ও অভিযোগের বিষয়টি এখনো স্পষ্ট নয়।

বালাজি মুরুগাদোস ‘বিগ বস তামিল’-এর চতুর্থ আসরে অংশ নিয়ে পরিচিতি পান। ওই আসরে তিনি প্রথম রানার-আপ হয়েছিলেন। পরে ‘বিগ বস আলটিমেট’-এর প্রথম আসরে বিজয়ী হন। ২০২৫ সালে মুক্তি পাওয়া পরিচালক জে. সতীশ কুমারের সিনেমা ‘ফায়ার’-এও অভিনয় করেছেন তিনি।

বালাজি মুরুগাদোসবালাজিতামিল অভিনেতাঅভিনেতাবিগ বস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল