ভারতের তামিল অভিনেতা ও রিয়েলিটি শো ‘বিগ বস’ বিজয়ী বালাজি মুরুগাদোসের বাড়িতে অভিযান চালিয়েছেন মাদকদ্রব্যবিরোধী বিভাগের কর্মকর্তারা। দীপাবলির রাতে ১৫ কর্মকর্তা তার বাড়িতে গিয়ে তল্লাশি চালান বলে অভিযোগ করেছেন অভিনেতা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তার বিরুদ্ধে কে অভিযোগ করেছেন, তা জানতে চেয়েছেন তিনি।সোমবার (৯ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও প্রকাশ করে এ ঘটনার কথা জানান বালাজি। ভিডিওতে কর্মকর্তাদের সঙ্গে তার কথোপকথন দেখা যায়।পোস্টে অভিনেতা লেখেন, ‘গত রাতে মাদকদ্রব্যবিরোধী বিভাগের...