Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

রামদেবকে কঙ্গনার কড়া জবাব, ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৪:১২
রামদেবকে কঙ্গনার কড়া জবাব, ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’

কঙ্গনা রানাউত ও রামদেব

জেন জি বা নতুন প্রজন্মকে ‘আবর্জনা’ বলে বিতর্ক উসকে দেওয়া বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত এবার সরাসরি যুদ্ধে জড়ালেন বিখ্যাত যোগগুরু বাবা রামদেবের সঙ্গে।

কঙ্গনার এই মন্তব্যকে ‘পচন ধরা মানসিকতা’ বলে সমালোচনা করেছিলেন রামদেব। আর তাতেই মারাত্মক চটেছেন ‘কুইন’ খ্যাত এই অভিনেত্রী।

সামাজিকমাধ্যমে রামদেবকে ধুয়ে দিয়ে কঙ্গনা সাফ জানিয়ে দিয়েছেন— তাকে যেন রামদেব চরিত্রের পাঠ দিতে না আসেন!

ইনস্টাগ্রাম স্টোরিতে রামদেবের ওপর তীব্র আক্রমণ চালিয়ে কঙ্গনা লেখেন, ‘বাবাজী, আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। ভিত্তিহীন গুজব আর গসিপ দিয়ে শুধু অনুমানই করা যায়। অন্তত পতঞ্জলির বিজ্ঞাপনে ভুয়া দাবির জন্য আমাকে তো সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার মুখে পড়তে হয়নি!’

তিনি আরও যোগ করেন, ‘তাই আমাকে চরিত্রের জ্ঞান দিতে আসবেন না। আপনার চেয়ে আমার চরিত্র হাজার গুণে ভালো, অন্তত আমার নামের পাশে কোনো প্রতারণার তকমা নেই।’

ঘটনার সূত্রপাত কঙ্গনার একটি মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি জেন জি তরুণ-তরুণীদের জেনারেশন গটার বলে আখ্যা দেন। এতে ক্ষুব্ধ হয়ে রামদেব বলেছিলেন, ‘কঙ্গনার শৈশব কেমন ছিল? তার যৌবন কেমন ছিল? যুবসমাজকে এভাবে অপমান করা বিকৃত মানসিকতার পরিচয়।’ তিনি বিজেপি দলকেও কঙ্গনার বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান।


আরও পড়ুন

৮২ বছরে প্রয়াত ‘জনি অ্যাঞ্জেল’ খ্যাত শেলি ফ্যাবারেস

২৪ আগস্ট ২০২৬

রামদেবকে জবাব দিতে গিয়ে কঙ্গনা মূলত ২০২৪ সালের পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলার কথা মনে করিয়ে দিয়েছেন। সেই সময় অ্যালোপ্যাথি চিকিৎসাকে ছোট করে ভুয়া ও প্রবঞ্চনামূলক বিজ্ঞাপন প্রচারের জন্য সুপ্রিম কোর্টের চরম ভর্ৎসনার মুখে পড়েছিলেন বাবা রামদেব ও আচার্য বালকৃষ্ণ, যার জন্য পরে আদালতে নিঃশর্ত ক্ষমাও চাইতে হয়েছিল রামদেবকে।



তবে পরে নিজের মূল মন্তব্য নিয়ে কিছুটা সুর নরম করেছেন কঙ্গনা। তিনি সাফাই গেয়েছেন, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের তিনি অপমান করতে চাননি; তার ক্ষোভ ছিল নির্দিষ্ট কিছু পাশ্চাত্যঘেঁষা মানুষের ওপর।

এদিকে পরিস্থিতি এবার অন্যদিকে ঘোরাতে চাইছেন রামদেব। ২৩ আগস্ট হরিদ্বারে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকরা তাকে কঙ্গনার সঙ্গে চলা বিবাদ নিয়ে প্রশ্ন করেন। কিন্তু তিনি আর বিষয়টি নিয়ে কথা বাড়াতে রাজি হননি। তার কথা থেকে বোঝা যায়, এই বিতর্ক বাড়িয়ে তিনি পরিস্থিতি আর খারাপ বা ঘোলাটে করতে চান না।

তবুও, অভিনেত্রী ও প্রখ্যাত যোগগুরুর এই কাদা ছোড়াছুড়ি এখন বলিপাড়া থেকে রাজনৈতিক মহল— সবখানেই তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

কঙ্গনা রানাউতবিতর্কবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি