Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অক্ষয়, বাড়ি ছাড়েন স্ত্রী টুইঙ্কেল

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১৭:৫৮
প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অক্ষয়, বাড়ি ছাড়েন স্ত্রী টুইঙ্কেল

বলিউডে বহু বছর ধরেই আলোচিত অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার অন-স্ক্রিন রসায়ন এবং তাদের ঘিরে ওঠা নানা গুঞ্জন। এবার সেই পুরনো অধ্যায় নিয়ে মুখ খুলেছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সুনীল দর্শন। তার দাবি, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠতা নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের প্রভাব পড়েছিল অক্ষয়ের পারিবারিক জীবনেও। আর এর ফলে বদলে যায় সুনীল দর্শনের ছবি ‘বরসাত’-এর নায়ক।

এক সাক্ষাৎকারে সুনীল দর্শন জানান, ২০০৫ সালের ছবি ‘বরসাত’-এর জন্য প্রিয়াঙ্কা চোপড়া ও অক্ষয় কুমারকে নিয়ে টাইটেল গানের শুটিং করা হয়েছিল। এরপর অন্য কাজের কারণে কয়েক মাসের বিরতির পর শুটিং আবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তখনই অক্ষয় কুমার শুটিং স্থগিত রাখার অনুরোধ জানান।

সুনীল দর্শনের ভাষ্য, ১০০ জনের শুটিং ইউনিট প্রস্তুত থাকার কারণে তার পক্ষে শুটিং পিছিয়ে দেওয়া সম্ভব ছিল না। এ সময় অক্ষয় ও প্রিয়াঙ্কাকে ঘিরে নানা গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। তার দাবি, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে দুজনকে আর একসঙ্গে কাস্ট করা সম্ভব হয়নি।


আরও পড়ুন

বিয়ের সংবাদটা আমাকেই দিতে দিন : প্রভা

২৬ আগস্ট ২০২৬


সুনীল বলেন, ‘ততদিনে বাজারে নানা গুঞ্জন চাউর হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম অক্ষয় ও প্রিয়াঙ্কাকে একসঙ্গে আর কাস্ট করা যাবে না। যদি তারা একসঙ্গে কাজ চালিয়ে যেত, তবে অক্ষয়ের পরিবারে মারাত্মক প্রভাব পড়ত।’

তিনি আরও বলেন, ‘একজন বিবাহিত মানুষের আরও অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। প্রিয়াঙ্কা তখন অবিবাহিত ছিল। তাই আমাকে যখন বেছে নিতে হয়, আমি প্রিয়াঙ্কাকেই ছবিতে রেখেছিলাম।’

শেষ পর্যন্ত অক্ষয় কুমারের জায়গায় ববি দেওলকে কাস্ট করা হয়। এর আগে আরেক সাক্ষাৎকারে অক্ষয় ও প্রিয়াঙ্কার সম্পর্কের গুঞ্জন নিয়ে আরও বিস্ফোরক দাবি করেছিলেন সুনীল দর্শন। তার দাবি, এ গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না একসময় বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন।

সুনীল বলেছিলেন, ‘টুইঙ্কেল নিজেও একজন অভিনেত্রী ছিলেন, ইন্ডাস্ট্রির অন্দরমহল সম্পর্কে তার সম্যক ধারণা ছিল। ফলে কী চলছে, সে সম্পর্কে তিনি সবই জানতেন।’


আরও পড়ুন

বিদ্যুৎ বিল বকেয়া, ফায়ার সার্ভিসসহ ৫ প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন

১১ আগস্ট ২০২৬



প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে সুনীল আরও জানান, ‘আন্দাজ’ ছবির সময় প্রিয়াঙ্কা প্রথম তার অফিসে গেলে শুরুতে তিনি খুব একটা প্রভাবিত হননি। এমনকি প্রিয়াঙ্কার নাকের অস্ত্রোপচার নিয়েও তার কিছু শর্ত ছিল। তবে অভিনেত্রীর কাজের প্রতি নিষ্ঠা তাকে পরে মুগ্ধ করে।

সুনীলের ভাষ্য, সকাল ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত টানা নাচের অনুশীলন ও শুটিং করে ঘাম ঝরিয়েছিলেন প্রিয়াঙ্কা। এতে তার পায়েও আঘাত লেগেছিল। পরিচালক প্রিয়াঙ্কাকে ‘একটু দুষ্টু ও নাটুকে’ বলেও উল্লেখ করেন।

প্রসঙ্গত, বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক তারকা হিসেবে পরিচিতি পাওয়া প্রিয়াঙ্কা চোপড়াকে এবার দেখা যাবে এস এস রাজামৌলির বহুল আলোচিত ছবি ‘বারানসী’তে। এতে তার সঙ্গে অভিনয় করবেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। পুরনো এই গুঞ্জন ও সুনীল দর্শনের বক্তব্য সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন করে শুরু হয়েছে অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো অধ্যায় নিয়ে আলোচনা।

সূত্র :আজকাল

টুইঙ্কেলঅক্ষয় কুমারপ্রিয়াঙ্কা চোপড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি