Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ঘরে চলছিল এসি-টিভি, পচছিল লাশ, কঙ্গনার সহ-অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১৬:১৮
ঘরে চলছিল এসি-টিভি, পচছিল লাশ, কঙ্গনার সহ-অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য

কৃতিকা চৌধুরী। ছবি: সংগৃহীত

বাইরে থেকে তালা মারা বন্ধ ঘর। ভেতরে তখনো একাধারে চলছে টেলিভিশন আর এয়ারকন্ডিশনার। মুম্বাইয়ের অন্ধেরি পশ্চিমের শ্রী ভৈরবনাথ সোসাইটির ৫০৩ নম্বর ফ্ল্যাট থেকে আসা তীব্র দুর্গন্ধ যখন প্রতিবেশীদের অতিষ্ঠ করে তুলল, তখন দরজা ভেঙে পুলিশ যা দেখল, তা যেকোনো থ্রিলার সিনেমার দৃশ্যকেও হার মানায়।

বিছানায় পড়ে আছে ২৭ বছর বয়সী উঠতি অভিনেত্রী ও মডেল কৃতিকা চৌধুরীর ক্ষতবিক্ষত, পচন ধরা নিথর দেহ। পাশে পড়ে আছে রক্তমাখা লোহার তৈরি ‘ব্রাস নাকল’ আর অজ্ঞাত কিছু সাদা পাউডার।

২০১৩ সালে কঙ্গনা রানাউতের ‘রাজ্জো’ সিনেমায় সহ-অভিনেত্রী এবং ‘সাবধান ইন্ডিয়া’র মতো ক্রাইম শোতে অভিনয় করা কৃতিকার এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ যা উদ্ধার করল, তা পুরো বিনোদন বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে।

২০১৭ সালের ১২ জুন উদ্ধার হওয়া লাশটির ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, অন্তত তিন-চার দিন আগেই তাকে হত্যা করা হয়েছে। মাথায় ভারী বস্তু দিয়ে সজোরে তিনটি আঘাত করে ঘাতকরা।

তবে পুলিশকে ফাঁকি দিতে এবং লাশের পচন ধীরগতি করতে হত্যাকারীরা নিখুঁত চাল চেলেছিল। তারা কৃতিকাকে খুন করে এসি এবং টিভি চালু রেখে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়, যাতে বাইরে থেকে মনে হয় ঘরের ভেতর কেউ না কেউ হয়তো স্বাভাবিকভাবেই আছে।

হত্যাকারীরা নিখুঁত পরিকল্পনা করলেও একটি মস্ত বড় ভুল করে ফেলে। কৃতিকার রক্তে ভেসে যাওয়া নিজের পরা শার্টটি খুনি ফ্ল্যাটের ভেতরেই ফেলে রেখে যায়।

এ ছাড়া বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজে ঘটনার দিন রাতে দুজন অজ্ঞাত পুরুষকে ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায়। সেই রক্তমাখা শার্টের ডিএনএ এবং পুলিশের খবরের ওপর ভর করে পানভেল থেকে গ্রেপ্তার করা হয় শাকিল নাসিম ও বাসুদেব নামের দুই ব্যক্তিকে।

পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মূল অভিযুক্ত শাকিল নাসিম একজন মাদক ব্যবসায়ী। এক বছর আগে কৃতিকাকে মাদক সরবরাহের বিনিময়ে পাওনা ছিল মাত্র ৬,০০০ টাকা। দীর্ঘদিন জেলে থাকার পর বেরিয়ে টাকার চরম সংকটে পড়া নাসিম ৮ জুন রাতে বাসুদেবকে সঙ্গে নিয়ে কৃতিকার ফ্ল্যাটে যায়।

আরও পড়ুন

হলিউডের শিশু তারকাদের অকালমৃত্যু, খ্যাতির আড়ালে মাদকের ভয়াবহ থাবা

২২ আগস্ট ২০২৬

অবাক করার বিষয় হলো, পাওনা টাকা নিয়ে শুরুতেই তাদের কোনো ঝামেলা হয়নি। তারা তিনজন একসঙ্গে গল্প করেন, এমনকি রাতের খাবারও একসঙ্গে খান! খাবারের পর টাকা মেটানো নিয়ে বচসা শুরু হলে ক্ষিপ্ত হয়ে সঙ্গে আনা ‘ব্রাস নাকল’ দিয়ে কৃতিকার মাথায় সজোরে আঘাত করে হত্যা করে নাসিম।

পুলিশ ৬ হাজার টাকার পাওনা আদায়ের জন্য খুনের যে থিওরি সামনে এনেছে, তা মেনে নিতে পারেনি কৃতিকার পরিবার। কৃতিকার ভাই দীপক প্রশ্ন তোলেন, যে ফ্ল্যাট থেকে পুলিশ নগদ ২২,০০০ টাকা উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল, সেই সামান্য ৬,০০০ টাকা শোধ না করার জন্য তার বোন কেন নিজের জীবন বাজি রাখবেন?

উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে মডেলিং ও অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাই আসা কৃতিকার ব্যক্তিগত জীবন ছিল বেশ ঝড়ো। প্রতারক স্বামীর সঙ্গে বিচ্ছেদ, মাদকাসক্তি এবং মানসিক বিষাদ থেকে অতীতে একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তিনি।

তবে মৃত্যুর ঠিক কিছুদিন আগেই এক টিভি সিরিয়ালে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করা কৃতিকা যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন, তখনই স্রেফ এক অদ্ভুত ও রহস্যময় পরিস্থিতির বলি হয়ে নিভে গেল তার জীবনপ্রদীপ।

সূত্র : এনডিটিভি

কঙ্গনা রানাউতবলিউড সেলেব আপডেটবলিউড অভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে