Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘মেয়েদের বাঁচার জন্য বিয়ে প্রয়োজন নয়’

agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৭:৪৮
শেয়ার করুন:
‘মেয়েদের বাঁচার জন্য বিয়ে প্রয়োজন নয়’

প্রাক্তন মিস পুনে তিষা শর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনায় ভারতে আলোচনা-সমালোচনার মধ্যেই বিয়ে, সম্পর্ক ও নারীবাদ নিয়ে নিজের মত প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ঋদ্ধি ডোগরা। সামাজিকমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি তরুণ প্রজন্মকে বিয়ে নিয়ে অতিরিক্ত কল্পনা না করার পরামর্শ দিয়েছেন।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ঋদ্ধি উল্লেখ করেন, সময় বদলেছে এবং গত কয়েক বছরে বিয়ের পর ছেলে ও মেয়ে উভয়পক্ষের সঙ্গেই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তবে এই সামাজিক ও মানসিক পরিবর্তনগুলো বুঝতে মানুষকে সঠিকভাবে কেউ পথ দেখাচ্ছে না। তাই একে অপরকে বোঝার দায়িত্ব এখন নিজেদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, বিয়েকে রূপকথা ভাবার সময় শেষ হয়ে গেছে। বর্তমান সময়ে নারীরা আর শুধু সংসারের ওপর নির্ভরশীল নন। তাদের চাকরি আছে, নিজস্ব আয় আছে এবং একা থাকার সাহসও আছে। ফলে তারা অন্ধভাবে কোনো পুরুষের নির্দেশ মেনে চলবেন না।


আরও পড়ুন

মাদরাসায় যৌন নিপীড়ন বন্ধে কমিশন গঠনের আহ্বান আহমাদুল্লাহর

২৪ মে ২০২৬

ঋদ্ধি ডোগরা বলছেন, মেয়েদের বাঁচার জন্য বিয়ে প্রয়োজন নয়। সঙ্গী পাওয়ার জন্য বিয়ে হতে পারে, কিন্তু নির্ভরতার জন্য নয়। ভালোবাসার সম্পর্কেও একজন নারীর নিজস্ব ব্যক্তিত্ব সামনে আসবে, আর সেই বাস্তবতা না বুঝলে হতাশা তৈরি হতে পারে।



তিনি মেয়েদের উদ্দেশে বললেন, বিয়ের পর প্রেমিক হঠাৎ ‘প্রিন্স চার্মিং’ হয়ে যাবে, এমন ধারণাও ঠিক নয়। তার মতে, পুরুষেরাও মানুষ এবং তারাও পরিবর্তিত সমাজ ও বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

নারীবাদ প্রসঙ্গে অভিনেত্রী মন্তব্য করেন, প্রকৃত নারীবাদ মানে সমতা। এটি কখনও পুরুষদের ছোট করার আন্দোলন ছিল না। তিনি উল্লেখ করেন, মানসিক স্বাস্থ্য বা সম্পর্কের ভারসাম্যের প্রশ্নে নারী-পুরুষ উভয়ের কথাই সমানভাবে ভাবতে হবে।


আরও পড়ুন

‘রাজনীতির শিকার’ হয়েছিলেন বিদ্যা সিনহা মিম!

২৪ মে ২০২৬

ঋদ্ধির মতে, সমাজের নিয়ম ও বাস্তবতা বদলে গেছে। নারীদের অধিকারের জন্য যে লড়াই হয়েছে, তার সুফল এখন দৃশ্যমান। তবে সম্পর্ক টিকিয়ে রাখতে আত্মসম্মান, পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা ও ভালোবাসার গুরুত্ব সবচেয়ে বেশি বলেও তুলে ধরেন তিনি।


    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়