নিকের প্রশংসায় প্রিয়াঙ্কা বললেন, ‘আমার মানুষটার তুলনা নেই’

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া
বিদেশে থেকেও ভারতীয় সংস্কৃতি ও উৎসবকে পরম মমতায় আগলে রেখেছেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। আর স্বামী যদি হন মার্কিন পপ তারকা নিক জোনাস, তবে উৎসবের আনন্দ দ্বিগুণ হতে বাধ্য।
কারবা চৌথ উপলক্ষে প্রিয়াঙ্কাকে বিশাল এক সারপ্রাইজ দিয়েছেন নিক। নিজের চলমান মিউজিক ট্যুরের ব্যস্ত শিডিউল সামলে স্ত্রী প্রিয়াঙ্কার মুখে হাসি ফোটাতে হঠাৎ করেই লস অ্যাঞ্জেলেসের বা ড়িতে হাজির হন তিনি।
কারবা চৌথের বিশেষ সন্ধ্যায় লাল রঙের মনমুগ্ধকর শারারা পোশাকে সেজেছিলেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে স্বামী নিক ও একমাত্র কন্যাসন্তান মালতির সঙ্গে কাটানো পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমি না বলা সত্ত্বেও ও নিজের থেকেই চলে এলো। ও জানত এই দিনটি আমার আর মায়ের কাছে কতটা স্পেশাল। ট্যুর সামলেও ও ঠিক বাড়ি ফিরে এসেছে। আমার এই মানুষটার কোনো তুলনা হয় না।’
ছবিতে খুদে মালতির জুতো দিয়ে নিকের মুখ লুকানোর মিষ্টি মুহূর্ত নজর কেড়েছে ভক্তদের।
ভিনদেশি হয়েও ভারতীয় রীতিনীতিকে নিকের এভাবে আপন করে নেওয়া দেখে সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা মন্তব্য করেছেন, ‘প্রিয়াঙ্কা প্রমাণ করলেন বিদেশে থাকলেও নিজের শেকড় ভোলা যায় না, আর নিক সত্যিই সেরা স্বামী।’
বর্তমানে ভাইদের সঙ্গে ‘বার্নিং আপ ট্যুর’-এর কনসার্ট নিয়ে ব্যস্ত থাকলেও পরিবারের জন্য সময় বের করতে ভুলেননি নিক।
অন্যদিকে, খুব শীঘ্রই এস এস রাজামৌলির বিগ বাজেটের সিনেমা ‘বারাণসী’-তে দক্ষিণ ভারতীয় মেগাস্টার মহেশ বাবু ও পৃথ্বীরাজের সঙ্গে পর্দায় ধামাকা করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।




