Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিষয় চলচ্চিত্র

আফ্রিকা : তিমবুকতু

অদৃশ্য ফুটবলে দুর্বার বিদ্রোহ

  • স্থানীয় পুরুষরা যখন একটি কাল্পনিক বল দিয়ে ফুটবল খেলে, তখন কী করণীয়, সে সম্পর্কে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে ওই শাসকগোষ্ঠী
বিষয় চলচ্চিত্র ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:৩৮
অদৃশ্য ফুটবলে দুর্বার বিদ্রোহ

তিমবুকতু। উত্তর আফ্রিকার দেশ মালির এক প্রাচীন শহর। সেখানে শাসন শুরু করে একদল উগ্রবাদী। সেই শাসনব্যবস্থা ঘিরেই মৌরিতানিয়ায় জন্মগ্রহণকারী মালিয়ান ফিল্মমেকার ২০১৪ সালে নির্মাণ করেছেন ‘তিমবুকতু’। এ ফিল্মে ফুটবল এসেছে ভিন্ন এক তাৎপর্য নিয়ে। চলচ্চিত্রটি জুড়ে উগ্রবাদী শাসনের প্রতি তিমবুকতুর অধিবাসীদের প্রতিক্রিয়া দেখানো হয়েছে। যেমন, মাছ বিক্রেতা এক নারীকে গ্লাভস পরতে বাধ্য করা; পরিবার উগ্রবাদীদের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে তুলে নিয়ে তরুণীকে জোরপূর্বক বিয়ে দেওয়া; গান গাওয়া এবং নিজের পরিবারের সদস্য নয়— এমন পুরুষদের সঙ্গে সময় কাটানোর দায়ে একজন নারীকে চাবুক মারা এবং ব্যভিচারের অভিযোগ তুলে এক দম্পতিকে পাথর ছুড়ে হত্যা করা। উগ্রবাদীরা যে নিজেদের করা নিয়ম নিজেরাই মানতে ব্যর্থ, সেই চিত্রও তুলে ধরেছে ‘তিমবুকতু’। যেমন, এর এক শীর্ষ চরিত্র ধূমপানের বিষয়টি লুকিয়ে রাখে; ফুটবল খেলা নিষিদ্ধ করা সত্ত্বেও প্রিয় ফুটবলারদের বিষয়ে আলাপ করে। আবার স্থানীয় পুরুষরা যখন একটি কাল্পনিক বল দিয়ে ফুটবল খেলে, তখন কী করণীয়, সে সম্পর্কে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে ওই শাসকগোষ্ঠী। কেননা, ওই খেলায় সত্যিকারের কোনো ফুটবল ছিল না; তাই সরাসরি শাস্তির আওতায় ফেলাও নিয়মের মধ্যে পড়ে না।

এভাবে অদৃশ্য ফুটবল এ চলচ্চিত্রে এক অন্যরকম দ্যোতনার জন্ম দিয়েছে, যে চিত্রকল্প ইতালিয়ান মাস্টার ফিল্মমেকার মিকেলাঞ্জেলো আন্তোনিওনির ‘ব্লো-আপ’-এর কথা মনে করিয়ে দেয়। ১৯৬৬ সালের সেই চলচ্চিত্রের শেষ দৃশ্যে অদৃশ্য বল ও র‌্যাকেট দিয়ে টেনিস খেলতে দেখা যায়। আন্তোনিওনির চিত্রকল্পটি অস্তিত্ব ও অস্তিত্বহীনতার মধ্যকার সূক্ষ্ম পার্থক্যকে একাকার করে তুলেছিল। অন্যদিকে, ‘তিমবুকতু’র অদৃশ্য ফুটবলটি একটি সুপ্রাচীন জনপদে বিশেষ বিধানের নামে চেপে বসা এক অনাধুনিক শাসনব্যবস্থার বিরুদ্ধে তীব্র বিদ্রোহের প্রতীক।

তিমবুকতুফুটবলআফ্রিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ