Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিষয় চলচ্চিত্র

ইউরোপ : দ্য গোলকিপার’স ফিয়ার অব দ্য পেনাল্টি

বিশ্বযুদ্ধোত্তর নৃশংসতা

বিষয় চলচ্চিত্র ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:৪০
বিশ্বযুদ্ধোত্তর নৃশংসতা

ভিম ভেন্ডার্স। ‘নিউ জার্মান’ ফিল্ম মুভমেন্টের অন্যতম অগ্রদূত। ১৯৭২ সালে নির্মিত তার দ্বিতীয় ফিচার ফিল্মটির শুধু শিরোনাম নয়, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে ফুটবল। এটি শুরু হয় একটি ম্যাচের অ্যারিয়েল শট দিয়ে। উজ্জ্বল হলুদ ও কমলা রঙের টাইপফেসে ভেসে ওঠা বিশাল এক টাইটেল কার্ডের আড়ালে অনেকটাই ঢাকা পড়ে যায় সেটি। ক্যামেরা খেলোয়াড়দের কাছাকাছি গেলে তাদের শরীরের সুনির্দিষ্ট নড়াচড়া ফুটে ওঠে। দেখা মেলে ইয়োসেফ ব্লশেরও। গোলকিপার সে। ফিল্মের কেন্দ্রীয় চরিত্র।

খেলার পুরোটা সময় সে থাকে ঘোরে। এই ফাঁকে তার পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে যায় বল। শটটি অফসাইড থেকে নেওয়া হয়েছিল; কিন্তু তার সেই দাবি মানতে নারাজ রেফারি। ব্লশ তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বহিষ্কৃত হয় খেলা থেকে। এরপর একটি স্ট্রিট কারে চড়ে পাড়ি জমায় ভিয়েনায়। সেখানে বিভিন্ন পানশালা, হোটেল আর সিনেমা হলে ঘুরে বেড়ায় উদ্দেশ্যহীনভাবে। এরই মধ্যে অপরিচিত এক নারীর সঙ্গে রাত কাটায় এবং নারীটিকে খুন করে। তারপর জনসমক্ষে গা ঢাকা দিতে অস্ট্রিয়ান সীমান্তের একটি ছোট শহরে আশ্রয় নেয়।

চলচ্চিত্রটির শেষদিকে অতীতের গোলকিপার এবং বর্তমানের হকার ব্লশ একটি ফুটবল ম্যাচ দেখতে যায়। তখন পেনাল্টি শট দেখতে দেখতে সে জানায়, গোলপোস্টের নিচে এমন মুহূর্তে তার কেমন অনুভূতি হতো। ডান পাশে ঝাঁপ দেবে নাকি বাঁ পাশে— এ দ্বিধা তাকে এখনো তাড়িয়ে বেড়ায়।

এটি একটি মনস্তাত্ত্বিক গোয়েন্দা কাহিনিমূলক চলচ্চিত্র। নোবেলজয়ী অস্ট্রিয়ান সাহিত্যিক পিটার হ্যান্ডকের লেখা ছোটগল্প অবলম্বনে নির্মিত। ভেন্ডার্সের সিনেমায় এসে তা পরিণত হয়েছে কাফকাধর্মী ঘোরগ্রস্ততায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়কালে ইউরোপে মুহূর্তের উত্তেজনায় খুনখারাবিসহ নানা অপরাধ নিত্যনৈমিত্তিক হয়ে ওঠার সাক্ষ্যও দেয়। ব্লশের মানসিক বিভ্রান্তি এর মাধ্যমে ওই সময়কালের জনমানুষের বোধশক্তিহীনতা ও পশুত্বের ঘটিয়েছে বহিঃপ্রকাশ।

ভিম ভেন্ডার্সফুটবলইউরোপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ