Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৫তম জন্মবার্ষিকী আজ

agamir somoy
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯
চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৫তম জন্মবার্ষিকী আজ

চাষী নজরুল ইসলাম (২৩ অক্টোবর ১৯৪১ - ১১ জানুয়ারি ২০১৫)

মুক্তিযুদ্ধভিত্তিক ও সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত বরেণ্য চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৫তম জন্মবার্ষিকী আজ। ১৯৪১ সালের এই দিনে মুন্সীগঞ্জের বিক্রমপুরের শ্রীনগর থানার সমষপুর গ্রামে তার জন্ম।

১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আউয়ালের মাধ্যমে চলচ্চিত্রজগতে পা রাখেন চাষী নজরুল ইসলাম। কর্মজীবনের শুরুতে খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা ফতেহ লোহানী এবং প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্রকার ওবায়েদ-উল-হকের সহকারী হিসেবে কাজ করেন তিনি। তাদের সঙ্গে কাজ করেই চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা অর্জন করেন।

স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে চাষী নজরুল ইসলামের অবদান উল্লেখযোগ্য। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ পরিচালনার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরার পাশাপাশি বাংলা সাহিত্যের নানা গুরুত্বপূর্ণ রচনাও চলচ্চিত্রে রূপ দিয়েছেন এই নির্মাতা।

তার উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সংগ্রাম’, ‘হাঙর নদী গ্রেনেড’ ও ‘মেঘের পরে মেঘ’। সাহিত্যনির্ভর চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দেবদাস’, ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘শুভা’ ও ‘শাস্তি’ এবং বঙ্কিমচন্দ্রের উপন্যাস অবলম্বনে ‘বিরহ ব্যথা’। এ ছাড়া ‘শিল্পী হাসন রাজা’ চলচ্চিত্রটিও নির্মাণ করেন তিনি।

আরও পড়ুন

কেমোথেরাপি দিতে হচ্ছে না, অনেকটাই ঝুঁকিমুক্ত ইলিয়াস কাঞ্চন

২২ অক্টোবর ২০২৬

দেশের তিন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাসানী ও শহীদ জিয়াউর রহমানকে নিয়েও জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন চাষী নজরুল ইসলাম।

সাংস্কৃতিক ও পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির চারবার নির্বাচিত সভাপতি ছিলেন। এ ছাড়া জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতির দায়িত্বও পালন করেন। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন তিনি।

চাষী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়েছে।

২০১৫ সালের ১১ জানুয়ারি ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই বরেণ্য চলচ্চিত্রকার। তার নির্মিত চলচ্চিত্র ও সৃজনশীল কাজ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে দখল করে আছে গুরুত্বপূর্ণ স্থান। 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে