ফারুক মেহেদীর প্রামাণ্যচিত্র ‘শান্তির অগ্রদূত’

প্রামাণ্যচিত্রের একটি দৃশ্য
সাংবাদিকতার পাশাপাশি প্রামাণ্যচিত্র নির্মাণেও সুনাম কুড়িয়েছেন মোহাম্মদ ফারুক আহাম্মদ। যিনি ফারুক মেহেদী নামেই অধিক পরিচিত।
এবার তিনি নির্মাণ করেছেন মহাত্মা গান্ধীর বাংলাদেশে অবস্থান, তার অহিংস ও অসাম্প্রদায়িক কর্মকাণ্ড নিয়ে ‘শান্তির অগ্রদূত’ নামে একটি প্রামাণ্যচিত্র।
এর আগে ফারুক মেহেদী বাউল সম্রাট শাহ আবদুল করিম, হাসন রাজার জীবন ও কর্ম এবং একটি দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির জীবন সংগ্রাম নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন।
শান্তির অগ্রদূত প্রামাণ্যচিত্রে মহাত্মা গান্ধীর অহিংস ও অসাম্প্রদায়িক সম্প্রতির এক নজিরবিহীন আন্দোলনের ইতিবাচক দিকটিই তুলে ধরার চেষ্টা করেছেন ফারুক মেহেদী। তিনি জানিয়েছেন, দেশে ধর্মকে কেন্দ্র করে মানুষে মানুষে যেন কোনো হিংসা, ঘৃণা কিংবা হানাহানির সংস্কৃতি তৈরি না হয়— সেই বার্তা ছড়িয়ে দিতেই এটি নির্মাণ করেছেন।





